,

শিরোনাম

স্থানীয় সরকার নির্বাচন সামনে রেখে দলীয় নেতা-কর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান ডা. জাহিদের

সংবাদের আলো ডেস্ক: আসন্ন স্থানীয় সরকার নির্বাচন সামনে রেখে দলের নেতা-কর্মীদের ঐক্যবদ্ধ থেকে জনসম্পৃক্ততা বাড়ানোর আহ্বান জানিয়েছেন দিনাজপুর-৬ আসনের সংসদ সদস্য ও সমাজকল্যাণমন্ত্রী ডা. এ জেড এম জাহিদ হোসেন।

শনিবার (১৯ সেপ্টেম্বর) দুপুরে দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলার কুচদহ ইউনিয়ন বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতা-কর্মীদের সঙ্গে এক মতবিনিময় সভায় তিনি এ আহ্বান জানান।

সভায় সমাজকল্যাণমন্ত্রী বলেন, অতীতের ভুলত্রুটি শুধরে মানুষের পাশে থাকতে হবে। গণতন্ত্রে বিশ্বাস রেখে সব মত ও পথের মানুষকে সঙ্গে নিয়ে আগামীর বাংলাদেশ গড়তে হবে, যেখানে সব ধর্ম ও মতের মানুষ শান্তিপূর্ণভাবে বসবাস করতে পারবেন।

তিনি আরও বলেন, সবাইকে ঐক্যবদ্ধ করে যদি এগিয়ে যেতে পারি, তাহলে দেশের উন্নয়ন ও অগ্রগতি নিশ্চিত হবে। স্থানীয় সরকার নির্বাচনসহ সব নির্বাচনে আমরা জয়লাভ করতে পারবো।

মতবিনিময় সভায় উপজেলা ও ইউনিয়ন বিএনপি এবং অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

সংশ্লিষ্ট সংবাদ

এই সপ্তাহের পাঠকপ্রিয়