,

শিরোনাম

যশোরে এজলাস থেকে মামলার নথি চুরির অভিযোগে শিক্ষানবিশ আইনজীবী আটক

সংবাদের আলো ডেস্ক: যশোরের ল্যান্ড সার্ভে ট্রাইব্যুনালের এজলাস কক্ষ থেকে দুটি মামলার নথি চুরির অভিযোগে আবু সাঈদ মোল্যা (৫৪) নামে এক শিক্ষানবিশ আইনজীবীকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করা হয়েছে।

এ ঘটনায় ট্রাইব্যুনালের সাঁটমুদ্রাক্ষরিক-কাম-কম্পিউটার অপারেটর আসাদুল ইসলাম বাদী হয়ে মামলা করেছেন।

বুধবার (১৬ সেপ্টেম্বর) দুপুরে এজলাস কক্ষে থাকা দুটি মামলার নথি খোয়া যায়।

খোঁজাখুঁজির একপর্যায়ে বিকেল ৩টার দিকে চৌগাছা সিভিল জজ আদালতের বেঞ্চ সহকারী শেখ আব্দুর বাছেদ ফোন করে জানান, হারিয়ে যাওয়া নথিসহ আবু সাঈদ মোল্যাকে তার অফিস কক্ষে আটক করা হয়েছে।

পরে ট্রাইব্যুনালের কর্মকর্তা-কর্মচারীরা সেখানে গিয়ে নথিসহ তাকে বিচারক সুমাইয়া কাওসারের সামনে হাজির করেন। বিচারক নিয়মিত মামলা করার নির্দেশ দিলে কোতোয়ালি থানা পুলিশ আবু সাঈদ মোল্যাকে থানায় নিয়ে যায়।

তবে আটক আবু সাঈদ মোল্যার দাবি, তিনি নথি দুটি চুরি করেননি। তার অজান্তেই ডায়েরির সঙ্গে নথি দুটি চলে যায়। পরে চৌগাছা সিভিল জজ আদালতে ডায়েরির নিচে নথি দুটি দেখতে পেয়ে সেখানেই রেখে যান বলে দাবি করেন তিনি।

সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

সংশ্লিষ্ট সংবাদ

এই সপ্তাহের পাঠকপ্রিয়