সোমবার, ১৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম

মন্ত্রীর পেছনে টাকা নিয়ে ঘুরিনি: আদ্-দ্বীনের নির্বাহী পরিচালক

সংবাদের আলো ডেস্ক: ঢাকার আদ-দ্বীন হাসপাতাল কর্তৃপক্ষ লাইসেন্স বাঁচাতে কোটি কোটি টাকা নিয়ে ঘুরেছে বলে স্বাস্থ্যমন্ত্রী যে দাবি করেছিলেন তা অস্বীকার করেছেন আদ-দ্বীন ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক ডা. শেখ মহিউদ্দিন।

সোমবার (১৫ জুন) বিকেলে আদ-দ্বীন হাসপাতালে আয়োজিত সংবাদ সম্মেলনে এক প্রশ্নের জবাবে এ অস্বীকার করেন তিনি। 

স্বাস্থ্যমন্ত্রী সরদার সাখাওয়াত হোসেন শনিবার (১৩ জুন) নরসিংদীর মনোহরদীতে এক অনুষ্ঠানে বলেন, ‘সরকারি সুবিধা পেতে এখন আর কাউকে ঘুস দিতে হয় না। আমাদের প্রধানমন্ত্রীর কড়া নির্দেশ সবাইকে দুর্নীতির ঊর্ধ্বে থাকতে হবে। আদ-দ্বীন হাসপাতাল কোটি কোটি টাকা নিয়ে ঘুরেছে, কিন্তু লাইসেন্স বাতিল করে দিয়েছি। অন্যদিকে জামায়াতের নেতারা আজ আদ-দ্বীনের পক্ষে কথা বলেন।’

এই প্রসঙ্গে সাংবাদিকদের প্রশ্নের জবাবে শেখ মহিউদ্দিন জানান, ‘আমি কেন মন্ত্রীর পেছনে ঘুরবো? যদি মন্ত্রী এ বিষয়ে কিছু বলে থাকেন তাকেই সেটি প্রমাণ দিতে হবে। আমি টাকা নিয়ে ঘুরিনি।’

তিনি আরও বলেন, হাসপাতালের নিবন্ধন বাতিলের বিষয়ে মঙ্গলবার (১৬ জুন) আপিল করবেন।

সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

সংশ্লিষ্ট সংবাদ

এই সপ্তাহের পাঠকপ্রিয়