শুক্রবার, ২৯শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম

২৩ জেলায় ঝোড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টির আভাস

সংবাদের আলো ডেস্ক: দেশের ২৩ জেলায় ঝোড়ো হাওয়াসহ বজ্রপাত বা বজ্রবৃষ্টি অথবা বৃষ্টি হতে পারে। শুক্রবার (২৯ মে) বিকেলে আবহাওয়া অধিদফতরের ভেরিফায়েড ফেসবুক পেজে সতর্কবার্তায় এই তথ্য জানানো হয়েছে।

কালবৈশাখী/বজ্রপাত সতর্কবার্তা শিরোনামে ওই বার্তায় বলা হয়েছে, ঢাকা, টাঙ্গাইল, মানিকগঞ্জ, গাজীপুর, গাইবান্ধা, কুমিল্লা, বাগেরহাট, বরিশাল, পটুয়াখালী, ভোলা, শরীয়তপুর, মুন্সীগঞ্জ, নারায়ণগঞ্জ, নরসিংদী, পিরোজপুর, ঝালকাঠি, বরগুনা, ময়মনসিংহ, রংপুর, জামালপুর, শেরপুর, কিশোরগঞ্জ ও ব্রাহ্মণবাড়িয়া জেলার কিছু স্থানে ২৯ মে রাত ৯টার মধ্যে একাধিকবার ঝোড়ো হাওয়াসহ বজ্রপাত/বজ্রবৃষ্টি/বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে।

বজ্রপাতের সময় নাগরিকদের ঘরের বাইরে না যাওয়ার অনুরোধ করা হয়েছে।

সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

সংশ্লিষ্ট সংবাদ

এই সপ্তাহের পাঠকপ্রিয়