বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম

প্রতিদ্বন্দ্বী নয়, সহযোগী হতে হবে চীন ও যুক্তরাষ্ট্রকে: শি জিনপিং

সংবাদের আলো ডেস্ক: চীনের প্রেসিডেন্ট শি জিনপিং বলেছেন, চীন ও যুক্তরাষ্ট্রকে প্রতিদ্বন্দ্বী নয়, সহযোগী হতে হবে। বৃহস্পতিবার (১৪ মে) বেইজিংয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে উচ্চপর্যায়ের বৈঠকে তিনি এ মন্তব্য করেন।

এর জবাবে ট্রাম্প শি জিনপিংকে ‘একজন মহান নেতা’ হিসেবে উল্লেখ করে বলেন, বিশ্বের দুই পরাশক্তির মধ্যকার সম্পর্ক আগের যেকোনো সময়ের চেয়ে আরও ভালো হবে।

বৈঠকের আগে ট্রাম্পকে বেইজিংয়ের গ্রেট হল অব দ্য পিপলের বাইরে লাল গালিচায় স্বাগত জানান শি জিনপিং। এ সময় দুই রাষ্ট্রপ্রধান করমর্দন করেন। তাদের অভ্যর্থনা জানাতে সামরিক বাহিনীর সদস্যরা গার্ড অব অনার প্রদান করেন।

এদিকে, ইতিবাচক বার্তার পাশাপাশি বৈঠকে একাধিক স্পর্শকাতর বিষয় আলোচনায় আসতে পারে বলে ধারণা করা হচ্ছে। এর মধ্যে রয়েছে শুল্কনীতি, প্রযুক্তিগত প্রতিযোগিতা, ইরান যুদ্ধ এবং তাইওয়ান ইস্যু।

ট্রাম্পের সফরসঙ্গী হিসেবে বেইজিংয়ে রয়েছেন প্রযুক্তি খাতের শীর্ষ কয়েকজন ব্যবসায়িক নেতা। তাদের মধ্যে টেসলার প্রধান নির্বাহী ইলন মাস্ক এবং এনভিডিয়ার প্রধান নির্বাহী জেনসেন হুয়াংও রয়েছেন। 

২০১৭ সালের পর এই প্রথম মার্কিন প্রেসিডেন্ট হিসেবে চীন সফর করছেন ট্রাম্প। দিনের শেষ দিকে দুই নেতার রাষ্ট্রীয় ভোজে অংশ নেওয়ার কথা রয়েছে।

সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

সংশ্লিষ্ট সংবাদ

এই সপ্তাহের পাঠকপ্রিয়