,

শিরোনাম

আলোচনা চালিয়ে যাওয়া মানে আত্মসমর্পণ নয়: মাসুদ পেজেশকিয়ান

সংবাদের আলো ডেস্ক: আলোচনা চালিয়ে যাওয়া মানে আত্মসমর্পণ নয়, বরং এর উদ্যেশ ইরানি জনগণের অধিকার নিশ্চিত করা এবং জাতীয় স্বার্থ দৃঢ়ভাবে রক্ষা করা বলে মন্তব্য করেছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। খবর তাসনিম নিউজ এজেন্সির। 

রোববার (১০ মে) তেহরানে যুক্তরাষ্ট্র-ইসরাইলের আগ্রাসী যুদ্ধের ফলে ইরানে সৃষ্ট ক্ষয়ক্ষতির পুনর্গঠন বিষয়ক টাস্কফোর্সের একটি বৈঠকে তিনি এসব কথা বলেন।

পেজেশকিয়ান বলেন, ইরানি জাতি কখনও শত্রুদের কাছে নতিস্বীকার করবে না। এছাড়া সংলাপ বা আলোচনার কোনো বিষয়কে আত্মসমর্পণ বা প্রত্যাহার হিসেবে ব্যাখ্যা করাও উচিত নয় বলে জানান তিনি।  

তিনি আরও বলেন, ক্ষতিগ্রস্ত এলাকাগুলো, বিশেষ করে আবাসিক ইউনিটগুলোর দ্রুত পুনর্নির্মাণ করা প্রয়োজন। পুনর্গঠন ও ক্ষতিপূরণ কার্যক্রমের সময় ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর মানসিক নিরাপত্তা ও স্বস্তি নিশ্চিত করাই তার প্রশাসনের সর্বোচ্চ অগ্রাধিকার। এছাড়া সর্বোচ্চ সমন্বয়, গতি ও ঐক্যের মাধ্যমে জনসেবামূলক কার্যক্রম এগিয়ে নিতে সব নির্বাহী সংস্থা বাধ্য বলেও জানান তিনি।

তিনি উল্লেখ করেন, যুক্তরাষ্ট্র-ইসরাইলের যুদ্ধের কারণে সৃষ্ট ধ্বংসযজ্ঞ ও ক্ষয়ক্ষতির ব্যাপকতার কারণে ইরানে এখনও ব্যাপক জনসম্পৃক্ততা এবং সামাজিক প্রতিষ্ঠানগুলোর সহযোগিতা প্রয়োজন। এই কঠিন সময় সফলভাবে অতিক্রম করতে সমাজের সব স্তরকে একযোগে কাজ করতে হবে।  

সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

সংশ্লিষ্ট সংবাদ

এই সপ্তাহের পাঠকপ্রিয়