বৃহস্পতিবার, ৭ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম

ইরানের সঙ্গে খুব ভালো আলোচনা হয়েছে, যুদ্ধ খুব দ্রুত শেষ হবে

সংবাদের আলো ডেস্ক: ইরানের সঙ্গে চলমান আলোচনা খুব ভালো হয়েছে এবং যুদ্ধ খুব দ্রুত শেষ হবে বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। খবর আল-জাজিরার।

বুধবার (৬ মে) হোয়াইট হাউসের এক সংবাদ সম্মেলনে  ট্রাম্প বলেন, ইরান খুবই আগ্রহের সঙ্গে একটি চুক্তি করতে চায় এবং সমঝোতা হলে তারা পারমাণবিক অস্ত্র রাখতে পারবে না। এছাড়া গত ২৪ ঘণ্টায় আমাদের খুব ভালো আলোচনা হয়েছে এবং খুব সম্ভবত আমরা একটি চুক্তিতে পৌঁছাব।

মার্কিন সংবাদমাধ্যম পিবিএসকে দেওয়া সাক্ষাৎকারে ট্রাম্প জানান, আগামী সপ্তাহে তার নির্ধারিত চীন সফরের আগেই সমঝোতা হওয়ার বিষয়ে তিনি আশাবাদী। তবে আলোচনা ভেঙে গেলে তিনি আবারও বোমা হামলা শুরুর হুমকিও দেন।

অপরদিকে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘেই বলেছেন, তেহরান এখনও মার্কিন প্রস্তাবের আনুষ্ঠানিক জবাব দেয়নি তবে আদান-প্রদান হওয়া নথিগুলোর পর্যালোচনা চলছে।

উল্লেখ্য, গত ২৮ ফেব্রুয়ারি শুরু হওয়া যুক্তরাষ্ট্র-ইসরায়েল ও ইরানের যুদ্ধ বন্ধে ট্রাম্প একাধিকবার আশাবাদ ব্যক্ত করলেও এখনো চূড়ান্ত সমঝোতা হয়নি। দুই পক্ষের মধ্যে ইরানের পারমাণবিক কর্মসূচি এবং হরমুজ প্রণালির নিয়ন্ত্রণসহ নানা বিষয়ে মতবিরোধ রয়ে গেছে। যুদ্ধ শুরুর আগে এই প্রণালি দিয়ে বিশ্বের মোট তেল ও গ্যাস সরবরাহের প্রায় এক-পঞ্চমাংশ পরিবাহিত হতো।

সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

সংশ্লিষ্ট সংবাদ

এই সপ্তাহের পাঠকপ্রিয়