মার্কিন জাহাজে হামলা চালালে ইরানকে পৃথিবীর বুক থেকে মুছে ফেলা হবে
সংবাদের আলো ডেস্ক: হরমুজ প্রণালি ও আশপাশে মার্কিন জাহাজে হামলা চালালে ইরানকে পৃথিবীর বুক থেকে মুছে ফেলা হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। খবর আল-জাজিরার।
ফক্স নিউজে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, যুক্তরাষ্ট্রের বর্তমানে আগের তুলনায় অনেক উন্নত মানের অস্ত্র ও গোলাবারুদ রয়েছে। সারা বিশ্বে তাদের সামরিক সরঞ্জাম ও ঘাঁটি ছড়িয়ে আছে, প্রয়োজন হলে তা ব্যবহার করা হবে।
ট্রাম্প অভিযোগ করেন, দক্ষিণ কোরিয়ার জাহাজে হামলার ঘটনায় ইরান জড়িত এবং তিনি দক্ষিণ কোরিয়াকে মার্কিন অভিযানে যোগ দেওয়ার আহ্বান জানিয়েছেন।
এদিকে, যুক্তরাষ্ট্র প্রজেক্ট ফ্রিডম নামে একটি অভিযানের মাধ্যমে হরমুজ প্রণালি দিয়ে আটকে থাকা জাহাজগুলোকে নিরাপদে পার করানোর চেষ্টা করছে। তবে শিপ-ট্র্যাকিং তথ্য অনুযায়ী, এই রুটে নৌযান চলাচল এখনও প্রায় বন্ধ রয়েছে।
অপরদিকে, ইরানের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ইরনা এক সামরিক সূত্রের বরাতে দাবি করেছে, মার্কিন যুক্তরাষ্ট্রের ইরানি যুদ্ধজাহাজ ধ্বংসের দাবি সম্পূর্ণ মিথ্যা।



সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।