বৃহস্পতিবার, ৩০শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম

৪৯ প্রার্থীকে নির্বাচিত ঘোষণা করে গেজেট প্রকাশ

সংবাদের আলো ডেস্ক: জাতীয় সংসদের সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য হিসেবে ৪৯ প্রার্থীকে নির্বাচিত ঘোষণা করে গেজেট প্রকাশ করেছে নির্বাচন কমিশন (ইসি)। বৃহস্পতিবার (৩০ এপ্রিল) নির্বাচন কমিশন সচিবালয়ের সচিব কে. এম. আলী নেওয়াজ স্বাক্ষরিত গেজেটে এই তথ্য জানিয়েছে ইসি।

এতে বলা হয়, জাতীয় সংসদ (সংরক্ষিত মহিলা আসন) নির্বাচন আইন, ২০০৪ এর ধারা ৪ অনুসারে রাজনৈতিক দল ও জোটের অনুকূলে বণ্টনকৃত সংরক্ষিত মহিলা আসনসমূহের ভিত্তিতে ধারা ২৬(২) অনুসারে ইসি ‘সংসদ সদস্য’ হিসেবে নির্বাচিত প্রার্থীদের নাম, পিতা/স্বামীর নাম এবং ঠিকানা প্রকাশ করছে।

নির্বাচিত সংসদ সদস্যদের মধ্যে বিএনপি ও তার জোটের রয়েছেন ৩৬ জন, জামায়াতে ইসলামী ও জোট থেকে ১২ জন এবং স্বতন্ত্র ৬ সংসদ সদস্যের জোটের পক্ষ থেকে একজন রয়েছেন।

উল্লেখ্য, এনসিপি ও জামায়াত জোট থেকে মনোনয়ন জমা দেওয়া নুসরাত তাবাসসুমের নাম প্রকাশিত গেজেটে নেই। এর আগে, মনোনয়ন জমা দেওয়ার শেষ দিন ২১ এপ্রিল বিকাল ৪টা ১৯ মিনিটে মনোনয়ন জমা দেন নুসরাত। যার ফলে তার মনোনয়ন বাতিল করে নিবার্চন কমিশন।

সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

সংশ্লিষ্ট সংবাদ

এই সপ্তাহের পাঠকপ্রিয়