বৃহস্পতিবার, ৩০শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম

গাজীপুরে মাদক সেবনের দায়ে দুই যুবককে কারদন্ড

পুনম শাহরীয়ার ঋতু নিজস্ব প্রতিবেদক: গাজীপুরের কালিয়াকৈরে মাদক সেবনের দায়ে দুই যুবককে বিনাশ্রমে ১ সপ্তাহের কারাদন্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত।

বৃহস্পতিবার দুপুরে ভ্রাম্যমান আদালতের ম্যাজিস্ট্রেট উপজেলা সহকারী কমিশনার(ভূমি) ফাহিম শাহরিয়ার তার নিজ কক্ষে এ আদেশ দেন। এসময় দুই যুবককে ১ সপ্তাহ করে বিনাশ্রমে কারাদন্ডের আদেশ শেষে থানায় হস্তান্তর করা হয়।

সাজাপ্রাপ্তরা হলো উপজেলার চাপাইর গ্রামের মোহাম্মদ হোসেনের ছেলে মনির হোসেন(৪৩) ও একই উপজেলার বলিয়াদি গ্রামের সুবদুল মিয়ার ছেলে জালাল মিয়া(৪৫)।

ভ্রাম্যমান আদালত সূত্র জানায় গত বুধবার রাতের ৮ টার দিকে চাপাইর ইউনিয়নের নাওলা এলাকায় একটি বাড়ির পাশে ওই দুই যুবক মাদক সেবন করছিলো। এসময় এলাকাবাসী টের পেয়ে দুইজনকে ধাওয়া দেয়। এসময় দুই যুবক পালিয়ে যাওয়ার সময় এলাকাবাসী তাদের আটক করে গনপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করে। এছাড়া তাদের বিরুদ্ধে উপজেলার বিভিন্ন স্থানে নানা অপকর্মেও সাথেও জরিত থাকার অভিযোগ রয়েছে তাদের বিরুদ্ধে। দীর্ঘদিন ধরে তারা এলাকায় মাদক ব্যবসা ও সেবন করে করে আসছিলো। এতে এলাকার যুব সমাজ ধংশ হচ্ছিলো।

উপজেলা সহকারী কমিশনার ভূমি ফাহিম শাহরিয়ার জানায় মাদক নির্মূলে এ ধরনের অভিযান সব সময় অব্যহত থাকবে। এসময় আদালত চলাকালে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরাও উপস্থিত ছিলেন।

সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

সংশ্লিষ্ট সংবাদ

এই সপ্তাহের পাঠকপ্রিয়