,

শিরোনাম

ইরানের পরমাণু অস্ত্র থাকা উচিত নয়, রাজা চার্লসও আমার সঙ্গে একমত

সংবাদের আলো ডেস্ক: যুক্তরাষ্ট্র সফররত যুক্তরাজ্যের রাজা তৃতীয় চার্লসের সম্মানে আয়োজিত এক রাষ্ট্রীয় নৈশভোজে ইরান পরিস্থিতি নিয়ে কঠোর বার্তা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

মঙ্গলবার (২৯ এপ্রিল) হোয়াইট হাউসের ওই অনুষ্ঠানে ট্রাম্প দাবি করেন, ইরান যাতে কখনোই পরমাণু অস্ত্র তৈরি করতে না পারে, সে বিষয়ে রাজা চার্লস তার সঙ্গে একমত পোষণ করেছেন।

ইরানকে সরাসরি প্রতিপক্ষ হিসেবে সম্বোধন করে তিনি বলেন, আমরা সামরিকভাবে ওই নির্দিষ্ট প্রতিপক্ষকে পরাজিত করেছি। আমরা কখনোই তাদের পরমাণু অস্ত্র হাতে পেতে দেব না। এ বিষয়ে রাজা চার্লস আমার চেয়েও বেশি একমত।

ট্রাম্পের এই মন্তব্যে বোঝা যায় যে, ইরানের পরমাণু কর্মসূচি রুখে দিতে যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য একই অবস্থানে রয়েছে। বিশেষ করে রাজা চার্লসের মতো ব্যক্তিত্বের এই ইস্যুতে ট্রাম্পের সাথে একমত হওয়াকে কূটনৈতিকভাবে অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন বিশেষজ্ঞরা।

সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

সংশ্লিষ্ট সংবাদ

এই সপ্তাহের পাঠকপ্রিয়