উল্লাপাড়ায় হাম-রুবেলা ক্যাম্পেইনের শুভ উদ্বোধন করলেন এমপি রফিকুল ইসলাম খান
মনিরুল ইসলাম, উল্লাপাড়া (সিরাজগঞ্জ) প্রতিনিধি: সিরাজগঞ্জের উল্লাপাড়ায় দেশব্যাপী হাম-রুবেলা ক্যাম্পেইন-২০২৬ এর আনুষ্ঠানিক শুভ উদ্বোধন করা হয়েছে। সোমবার (২০ এপ্রিল) সকাল ৯ ঘটিকায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স প্রাঙ্গণে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই ক্যাম্পেইনের উদ্বোধন করেন ৬৫ সিরাজগঞ্জ-৪ আসনের মাননীয় জাতীয় সংসদ সদস্য মাওলানা রফিকুল ইসলাম খান।
উপজেলা স্বাস্থ্য প্রশাসনের আয়োজনে আয়োজিত এই উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন স্বাস্থ্য কমপ্লেক্সের ইনচার্জ ডাঃ মনোয়ার হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উল্লাপাড়া উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) জনাব এটিএম আরিফ। উপজেলা জামাতের আমির অধ্যাপক শাজাহান আলী , এছাড়াও অনুষ্ঠানে স্বাস্থ্য কমপ্লেক্সের অন্যান্য চিকিৎসক, নার্স, ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
উদ্বোধনকালে মাওলানা রফিকুল ইসলাম খান সুস্থ ও সবল প্রজন্ম গঠনে হাম-রুবেলা টিকাদান অত্যন্ত গুরুত্বপূর্ণ। বর্তমান সরকার দেশের প্রতিটি শিশুর স্বাস্থ্য সুরক্ষায় অঙ্গীকারবদ্ধ। কোনো শিশু যেন এই টিকাদান কর্মসূচি থেকে বাদ না পড়ে, সেদিকে সংশ্লিষ্ট সকলকে সতর্ক দৃষ্টি রাখতে হবে। এবং এই টিকা প্রদানে শিশু মৃত্যুর হার কমিয়ে আনা। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা গেছে, এই ক্যাম্পেইনের আওতায় উপজেলার নির্দিষ্ট বয়সী শিশুদের হাম ও রুবেলা প্রতিরোধের টিকা প্রদান করা হবে। প্রতিদিন সকাল ৯টা থেকে শুরু।
উপজেলার সকল শিশুকে শতভাগ টিকাদানের আওতায় আনা।স্বাস্থ্যকর্মী ও স্বেচ্ছাসেবকগণ বিভিন্ন কেন্দ্রে এই সেবা প্রদান করবেন। উপজেলা নির্বাহী অফিসার জনাব এটিএম আরিফ এই কর্মসূচি সফল করতে সকল অভিভাবকদের তাদের শিশুদের নিকটস্থ কেন্দ্রে নিয়ে আসার আহ্বান জানান। শেষে প্রধান অতিথি শিশুদের টিকা প্রদানের মাধ্যমে কার্যক্রমের শুভ সূচনা করেন।



সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।