পাকিস্তানকে ৩ বিলিয়ন ডলার দিচ্ছে সৌদি আরব
সংবাদের আলো ডেস্ক: পাকিস্তানকে ৩ বিলিয়ন ডলার সহায়তা দিচ্ছে সৌদি আরব। মঙ্গলবার (১৫ এপ্রিল) রাতে পাকিস্তানের অর্থ মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে।
দেশটির অর্থ মন্ত্রণালয় জানায়, দেশের রিজার্ভ শক্তিশালী করতে পাকিস্তানকে ৩ বিলিয়ন ডলার দেবে সৌদি আরব।
এর আগে পাকিস্তান রিয়াদের মিত্র থেকে প্রতিদ্বন্দ্বী হয়ে ওঠা সংযুক্ত আরব আমিরাতকে বিলিয়ন ডলারের ঋণ ফেরত দেওয়ার ঘোষণা দেয়।
দেশটির অর্থ মন্ত্রণালয় এক বিবৃতিতে জানায়, ফেডারেল অর্থ ও রাজস্ব মন্ত্রী সিনেটর মুহাম্মদ আওরঙ্গজেব জানিয়েছেন যে, সৌদি আরব অতিরিক্ত ৩ বিলিয়ন মার্কিন ডলার আমানত দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে এবং আগামী সপ্তাহে তা সরবরাহ করা হবে বলে আশা করা হচ্ছে।
আন্তর্জাতিক মুদ্রা তহবিলের বার্ষিক স্প্রিং মিটিংয়ে যোগ দিতে ওয়াশিংটনে থাকা আওরঙ্গজেব আরও জানান, সৌদি আরবে থাকা বিদ্যমান ৫ বিলিয়ন ডলারের আমানতও অনির্দিষ্টকালের জন্য বাড়ানো হবে।



সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।