সোমবার, ১৩ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম

আগামী ২ মাস পেট্রোল-অকটনের সংকট হবে না: জ্বালানি বিভাগের মুখপাত্র

সংবাদের আলো ডেস্ক: আগামী ২ মাস অন্তত পেট্রোল ও অকটনের সংকট হবে না বলে আশ্বাস দিয়েছেন জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের যুগ্মসচিব মনির হোসেন চৌধুরী। তিনি জানিয়েছেন, ১ লাখ ৪৩ হাজার ১৪৩ টন ডিজেল, ৯ হাজার ৫৬৯ মেট্রিক টন অকটেন এবং ১৬ হাজার ১১২ মেট্রিক টন পেট্রোল মজুত রয়েছে।

বৃহস্পতিবার (৯ এপ্রিল) দুপুরে সচিবালয়ে জ্বালানি বিষয়ে এক ব্রিফিংয়ে তিনি এই তথ্য দেন।

মানুষের মধ্যে মজুতের যে প্রবণতা তৈরি হয়েছে, সেটা ধীরে ধীরে কমে যাবে উল্লেখ করে মনির হোসেন চৌধুরী জানান, ফুয়েলপাস পাইলটিং হিসেবে রাজধানীর সোনার বাংলা, ট্রাস্ট ফিলিং স্টেশনে চালুর প্রক্রিয়া চলছে। মোটরসাইকেলকে ফোকাস করে এটি করা হচ্ছে।

জ্বালানি বিভাগের এ মুখপাত্র জানালেন, ফুয়েলপাসের জন্য দুইটি ফিলিং স্টেশনে এখন পর্যন্ত ১০ হাজারের বেশি গ্রাহক রেজিস্ট্রেশন করেছে।

এদিকে, অফিস সময় ও মার্কেট বন্ধের সময় ১ ঘণ্টা করে কমানোয় ইতোমধ্যে ইতিবাচক ফল পাওয়া শুরু হয়েছে বলে উল্লেখ করে মনির হোসেন চৌধুরী।

সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

সংশ্লিষ্ট সংবাদ

এই সপ্তাহের পাঠকপ্রিয়