,

শিরোনাম

নিখোঁজ পাইলটকে খুঁজে পাওয়ার দাবি ট্রাম্পের

সংবাদের আলো ডেস্ক: ইরানে ভূপাতিত মার্কিন যুদ্ধবিমান ‘এফ-১৫ই’-র নিখোঁজ দ্বিতীয় ক্রু সদস্যকে উদ্ধারের দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। খবর সিএনএন এর। 

প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ট্রুথ সোশাল পোস্টে লিখেছেন, গত কয়েক ঘণ্টায় মার্কিন সামরিক বাহিনী একটি অত্যন্ত উচ্চ ঝুঁকিপূর্ণ অনুসন্ধান ও উদ্ধার অভিযান পরিচালনা করে ওই ক্রু সদস্যকে নিরাপদে উদ্ধার করেছে এবং তিনি সুরক্ষিত আছেন।

এর আগে জেটটি ধ্বংস হবার পর প্রথম ক্রু সদস্যকে দ্রুত উদ্ধার করা হয়েছিল এবং তিনি চিকিৎসাধীন রয়েছেন। ট্রাম্প দাবি করেছেন এটি মিলিটারি ইতিহাসের প্রথমবার যে এত গভীরে শত্রুর এলাকায় একই সময়ে দুই মার্কিন পাইলটকে পৃথকভাবে উদ্ধার করা হলো।

সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

সংশ্লিষ্ট সংবাদ

এই সপ্তাহের পাঠকপ্রিয়