সোমবার, ৩০শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম

ক্রীড়ামন্ত্রী হিসেবে জাতীয় পর্যায়ের উঁচু মানের খেলোয়াড়কে পেয়েছি: মির্জা ফখরুল

সংবাদের আলো ডেস্ক: যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হকের প্রসংসা করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় (এলজিআরডি) মন্ত্রী এবং বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, প্রধানমন্ত্রী জাতীয় পর্যায়ে অত্যন্ত উচ্চমানের একজনকে আজকে ক্রীড়ামন্ত্রী হিসেবে দায়িত্ব দিয়েছেন। 

আজ সোমবার (৩০ মার্চ) সকালে রাজধানীর তেজগাঁওস্থ প্রধানমন্ত্রীর কার্যালয়ের শাপলা হলে ‘ক্রীড়াকার্ড ও ভাতা প্রদান’ কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে মির্জা ফখরুল এসব কথা বলেন।

তিনি বলেছেন,’বাংলাদেশের ক্রীড়াঙ্গনে অফুরন্ত সম্ভাবনা রয়েছে। আমাদের খেলোয়াড়দের মধ্যে যে মেধা আছে তা সঠিক পরিচর্যার মাধ্যমে বিকশিত করতে পারলে আমরা বিশ্ব দরবারে আরও অনেক সম্মাননা বয়ে আনতে পারব।’

অনুষ্ঠানে ‘ক্রীড়া হলে পেশা, পরিবার পাবে ভরসা’— এই প্রতিপাদ্যকে সামনে রেখে প্রধান অতিথি হিসেবে ক্রীড়াকার্ড ও ভাতা প্রদান কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

অনুষ্ঠানে ক্রীড়াকার্ড ও ভাতা প্রদান কার্যক্রম উদ্বোধনের সঙ্গে সঙ্গে সোনালী ব্যাংকের অনলাইন সিস্টেমের মাধ্যমে প্রত্যেক ক্রীড়াবিদের মোবাইলে ১ লাখ টাকা পৌঁছে যায়।

https://googleads.g.doubleclick.net/pagead/ads?gdpr=0&us_privacy=1—&gdpr_consent=CQgYw8AQgYw8AEsACBENCUFgAAAAAEPgAAIYAAAWEQD-F2I2EKFEGCuQUYIYBCuACAAxYBgAAwCBgAAGCQgQAgFJIIkCAEAIEAAEAAAQAgCAABQEBAAAIAAAAAqAACAABgAQCAQAIABAAAAgIAAAAAAEQAAIgEAAAAIAIABABAAAAQAkAAAAAAAAAECAAAAAAAAAAAAAAAAAAIAAEABgAAAAAABEAAAAAAAACAQIAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAIAA.ILCIB_C7EbCFCiDJ3IKMEMAhXABBAYsAwAAYBAwAADBIQIAQCkkEaBASAFCACCAAAKASBAAAoCAgAAUAAIAAVAABAAAwAIBAIIEAAgAAAQEAIAAAACIAAEQCAAAAEAEAAkAgAAAIASAAAAAAAAACBAAAAAAAAAAAAAAAABAEAASAAwAAAAAAAiAAAAAAAABAIEAAAAAAAAAAAAAAAAAAAAAgAAAAAAAAAABAAAAAAAQAAAE&addtl_consent=2~~dv.61.89.122.161.184.196.230.314.442.445.494.550.576.827.1029.1033.1046.1047.1051.1097.1126.1166.1301.1342.1415.1725.1765.1942.1958.1987.2068.2072.2074.2107.2213.2219.2223.2224.2328.2331.2387.2416.2501.2567.2568.2575.2657.2686.2778.2869.2878.2908.2920.2963.3005.3023.3126.3234.3235.3253.3309.3731.6931.8931.13731.15731.33931&gpp_sid=-1&client=ca-pub-2597544000561495&output=html&h=90&slotname=1327108976&adk=3442912090&adf=4229567430&pi=t.ma~as.1327108976&w=768&lmt=1774867726&format=768×90&url=https%3A%2F%2Fwww.somoyerkonthosor.com%2Fpost%2F2026%2F03%2F30%2F69ca4b5d4f10a%3Ffbclid%3DIwY2xjawQ3NF5leHRuA2FlbQIxMABicmlkETFYVFduak1CQlZFVDdENEZIc3J0YwZhcHBfaWQQMjIyMDM5MTc4ODIwMDg5MgABHtJcRYEQSR3X9_pu-ekcL3lgyuvhzsH0CJ2p6xXeMNdx7MWIpMxIprpdq9oi_aem_YzHnbeYeKuonH1Lh_Xz3iw&uach=WyJXaW5kb3dzIiwiMTkuMC4wIiwieDg2IiwiIiwiMTQ2LjAuNzY4MC4xNjUiLG51bGwsMCxudWxsLCI2NCIsW1siQ2hyb21pdW0iLCIxNDYuMC43NjgwLjE2NSJdLFsiTm90LUEuQnJhbmQiLCIyNC4wLjAuMCJdLFsiR29vZ2xlIENocm9tZSIsIjE0Ni4wLjc2ODAuMTY1Il1dLDFd&abgtt=6&dt=1774867716560&bpp=1&bdt=566&idt=176&shv=r20260326&mjsv=m202603250101&ptt=9&saldr=aa&abxe=1&cookie_enabled=1&eo_id_str=ID%3D6724130f6e93eccd%3AT%3D1769575052%3ART%3D1774867717%3AS%3DAA-AfjZlB1FM2FcUNu_wPq0zkDvZ&prev_fmts=0x0%2C728x90&nras=1&correlator=5065443773741&frm=20&pv=1&u_tz=360&u_his=1&u_h=1080&u_w=1920&u_ah=1032&u_aw=1920&u_cd=32&u_sd=1&dmc=8&adx=421&ady=1578&biw=1910&bih=911&scr_x=0&scr_y=0&eid=95386649%2C95386758%2C31097485%2C95383641%2C95372615%2C95386956&oid=2&pvsid=5093116424539708&tmod=973361735&uas=0&nvt=1&ref=https%3A%2F%2Fl.facebook.com%2F&fc=1920&brdim=0%2C0%2C0%2C0%2C1920%2C0%2C0%2C0%2C1920%2C911&vis=1&rsz=%7C%7CpEebr%7C&abl=CS&pfx=0&fu=0&bc=31&plas=308x612_l%7C308x612_r&bz=0&pgls=CAs.&ifi=3&uci=a!3&btvi=1&fsb=1&dtd=8374

২০ ডিসিপ্লিনের ১২৯ জন ক্রীড়াবিদের হাতে ক্রীড়াকার্ড তুলে দেন তিনি এবং আন্তর্জাতিক পর্যায়ে সাফল্য অর্জনকারী ক্রীড়াবিদদের সম্মাননা প্রদান করেন।

যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে  মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় এবং সমাজকল্যাণ মন্ত্রী ডা. এজেডএম জাহিদ হোসেন, মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আহমেদ আযম খান, ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু এবং পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম উপস্থিত ছিলেন। 

এছাড়া এ সময় আরও উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা ইসমাইল জবিউল্লাহ, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক আবদুস সালাম এবং বিএনপির ভাইস চেয়ারম্যান আসাদুজ্জামান রিপন প্রমুখ।

সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

সংশ্লিষ্ট সংবাদ

এই সপ্তাহের পাঠকপ্রিয়