সোমবার, ৩০শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম

নাটোরে অবৈধভাবে ১১ হাজার লিটার তেল মজুত, ব্যবসায়ীকে জরিমানা

সংবাদের আলো ডেস্ক: নাটোরের সিংড়ায় অবৈধভাবে ১১ হাজার লিটার ডিজেল, অকটেন ও পেট্রোল মজুতের অভিযোগে এক ব্যবসায়ীকে একলাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। 

সোমবার(৩০ মার্চ) বিকেলে উপজেলার শেরকোল বাজারের আশা ট্রেডার্সের স্বত্বাধিকারী আলতাফ শেখকে এই জরিমানা করা হয়।

সিংড়া উপজেলা নির্বাহী অফিসার আব্দুল্লাহ আল রিফাত জানান, চলমান জ্বালানি তেল সংকটের মাঝে অবৈধভাবে তেল মজুত করার সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে উপজেলার শেরকোল বাজারে মেসার্স আশা ট্রেডার্সে অভিযান পরিচালনা করা হয়। এ সময় সেখান থেকে অবৈধভাবে মজুত করা ৪৯ ব্যারেল ডিজেল, ৫ ব্যারেল অকটেন, ২ ব্যারেল পেট্রোল এবং ২ ব্যারেল লুব্রিক্যান্ট পাওয়া যায়। সবগুলো জ্বালানি তেল মিলিয়ে সেখানে ১১০০০ লিটারের বেশি জ্বালানি তেল পাওয়া যায়। এ সময় বৈধ কাগজপত্র দেখাতে ব্যর্থ হলে মেসার্স আশা ট্রেডার্সের স্বত্বাধিকারী আলতাফ শেখকে ১ লাখ টাকা জরিমানা অনাদায় দুই মাসের জেল প্রদান করা হয়।

এই জ্বালানি তেল বিক্রির জন্য উপজেলা প্রশাসন থেকে ট্যাগ অফিসার নিয়োগ করা হবে বলেও জানান তিনি।

সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

সংশ্লিষ্ট সংবাদ

এই সপ্তাহের পাঠকপ্রিয়