বৃহস্পতিবার, ২৬শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম

উলিপুরে ২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস ২০২৬ উদযাপন

উলিপুর কুড়িগ্রাম প্রতিনিধি: বৃহস্পতিবার ২৬ মার্চ ২০২৬ ইং তারিখ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস
কুড়িগ্রামের উলিপুরে দিবসটি যথাযথ মর্যাদায় উদযাপনের লক্ষ্যে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে বিভিন্ন কর্মসূচি পালন করা হয় ভোর ৬ টায় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ শেষে উলিপুর গণকবরে সকল শহীদের বিদেহী আত্মার মাগফেরাত কামনায় পুষ্পস্তবক অর্পণ করা হয় সকাল ৯টায়: উলিপুর স্টেডিয়ামে কুচকাওয়াজ, ডিসপ্লে,ও শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয় পুরস্কার বিতরণী অনুষ্ঠান শেষে সকাল ১১টায়: উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা অডিটোরিয়াম হলরুমে বীর মুক্তিযোদ্ধা যুদ্ধাহত মুক্তিযোদ্ধা ও শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যদের সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মাহামুদুল হাসান অনুষ্ঠানে বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা আফতাব উদ্দিন মন্ডল ও স্থানীয় বীর মুক্তিযোদ্ধা বৃন্দ গন এ সময় উপস্থিত ছিলেন সহকারি কমিশনার ভূমি  এসএম মেহেদী হাসান,

উলিপুর থানা অফিসার ইনচার্জ (ওসি) মোঃ সাঈদ ইবনে সিদ্দিক, উলিপুর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তাখন্দকার  ফিজানুর রহমান, উপজেলা কৃষি অফিসার মোশারফ হোসেন, উপজেলা সমাজসেবা অফিসার লুৎফর রহমান, প্রাথমিক শিক্ষা অফিসার নার্গিস ফাতেমা তোকদার সহ উপজেলা প্রশাসন ও বিভিন্ন কর্মকর্তা কর্মচারীগণ এছাড়াও উপস্থিত ছিলেন স্থানীয় সকল বীর মুক্তিযোদ্ধা বৃন্দ স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ স্থানীয় মাল্টিমিডিয়া ইলেকট্রনিক্স মিডিয়ার বিভিন্ন গণমাধ্যম কর্মীগণ অনুষ্ঠানে বক্তব্যে বক্তাগণ সকল শহীদদের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন এবং যে সকল মুক্তিযোদ্ধাগণ যুদ্ধ চলাকালীন সময়ে পঙ্গুত্ববরণ করেছেন তাদের আরোগ্য কামনা সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করেন বক্তাগণ সংবর্ধনা অনুষ্ঠানটি অনুষ্ঠানের সভাপতির বক্তব্যের মধ্যে দিয়ে সমাপ্তি ঘোষনা করা হয়।

সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

সংশ্লিষ্ট সংবাদ

এই সপ্তাহের পাঠকপ্রিয়