নোয়াপাড়া পল্লী মঙ্গল সমিতির উদ্যোগে মহানামযজ্ঞ মহোৎসব উদযাপন
রয়েল দত্ত,রাউজান প্রতিনিধি: দক্ষিণ রাউজানে নোয়াপাড়া পল্লী মঙ্গল সমিতির উদ্যোগে রাধাকৃষ্ণ মন্দিরের শুভ উদ্বোধন ও প্রাণ প্রতিষ্ঠা উপলক্ষ্যে মহানামযজ্ঞ মহোৎসব গত ২৭ ও ২৮ মার্চ দুই দিন ব্যাপী বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠানের মধ্যে দিয়ে উদযাপিত হয়। এই উপলক্ষে গীতা পাঠ,মঙ্গল শোভাযাত্রা,মঙ্গল প্রদীপ প্রজ্জলন,রাধাকৃষ্ণ মন্দিরের শুভ উদ্বোধন,ঠাকুরের প্রাণ প্রতিষ্ঠা,ভোগ আরতি,প্রসাদ বিতরণ,নামসংকীর্তন সহ বিভিন্ন মাঙ্গলিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
এতে শুভ উদ্বোধক ও আশীর্বাদক ছিলেন স্বামী ভক্তিপ্রদানন্দ মহারাজ,শ্রীমৎ স্বামী সচ্চিদানন্দ পুরী মহারাজ।পৌরহিত্য করেন প্রিয়তম চক্রবর্তী,সুমন ভট্টাচার্য। অধিবাস কীর্তন করেন অধ্যাপক রাজীব বিশ্বাস।উৎসবে নোয়াপাড়া পল্লী মঙ্গল সমিতির সভাপতি সুভাষ কান্তি দে,সাধারণ সম্পাদক গৌতম চক্রবর্তী রনি,অর্থ সম্পাদক শাওন দে সহ কমিটির অন্যান্য নেতৃবৃন্দ ও সদস্যরা দায়িত্ব পালন করেন।দুই দিন ব্যাপী এই উৎসবে প্রচুর ভক্তের উপস্থিতি লক্ষ্য করা যায়।



সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।