মঙ্গলবার, ২৪শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম

নবীনগরে অপরাধে ‘জিরো টলারেন্স’ ঘোষণা এমপি মান্নানের

নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে কোনো ধরনের অপরাধই সহ্য করা হবে না বলে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন ব্রাহ্মণবাড়িয়া-৫ (নবীনগর) আসনের সংসদ সদস্য এডভোকেট মো. আব্দুল মান্নান। তিনি বলেন, তাঁর নাম ভাঙিয়ে কেউ কোনো অনৈতিক সুবিধা নেওয়ার চেষ্টা করলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) সকালে নবীনগর উপজেলা পরিষদের হলরুমে অনুষ্ঠিত আইনশৃঙ্খলা বিষয়ক প্রথম সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মাহমুদুল হাসানের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) খালিদ বিন মনসুর, কৃষি কর্মকর্তা মো. জাহাঙ্গীর আলম লিটন, ওসি মোহাম্মদ রফিকুল ইসলাম, মাধ্যমিক শিক্ষা অফিসার মোহাম্মদ আল মামুন, প্রেসক্লাব সভাপতি মোহাম্মদ হোসেন শান্তিসহ বিভিন্ন দপ্তরের সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি, সুশীল সমাজের প্রতিনিধি, রাজনৈতিক ব্যক্তিবর্গ ও বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যানরা।

সভায় এমপি আব্দুল মান্নান বলেন, নবীনগরকে একটি শান্তিপূর্ণ, নিরাপদ ও উন্নয়নমুখী এলাকায় পরিণত করতে প্রশাসনকে সর্বোচ্চ কঠোরতা, ন্যায় ও নিষ্ঠার সঙ্গে কাজ করতে হবে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে কোনো ধরনের গাফিলতি সহ্য করা হবে না।

তিনি আরও বলেন, জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করা প্রশাসনের প্রধান দায়িত্ব। এ লক্ষ্যে সংশ্লিষ্ট সব বিভাগকে সমন্বয়ের মাধ্যমে কাজ করার নির্দেশ দেন তিনি।

সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

সংশ্লিষ্ট সংবাদ