সোমবার, ২রা ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম

রাউজান প্রেস ক্লাবের নব-নির্বাচিত কমিটির শপথ ও বর্ষপঞ্জিকার মোড়ক উন্মোচন সম্পন্ন

রয়েল দত্ত,রাউজান প্রতিনিধি: রাউজানে কর্মরত মূলধারার সাংবাদিকদের সংগঠন রাউজান প্রেস ক্লাবের নব-নির্বাচিত কমিটির শপথ গ্রহণ ও ২০২৬ সালের বর্ষপঞ্জিকার মোড়ক উন্মোচন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।গত বুধবার (২৮ জানুয়ারি) বিকেল ৪টায় উপজেলা সদরের জলিলনগরস্থ সংগঠনের স্থায়ী কার্যালয়ে সংগঠনের সভাপতি প্রদীপ শীলের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন রাউজান উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ও পৌরসভার প্রশাসক অংছিং মারমা।

সংগঠনের সাধারণ সম্পাদক এম.নেজাম উদ্দিন রানার সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন রাউজান থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ সাজেদুল ইসলাম, দৈনিক প্রিয় সময় পত্রিকার সম্পাদক এস.এম শহিদুল্লাহ রনি, বাংলাদেশ প্রেস ক্লাব সংযুক্ত আরব আমিরাতের প্রতিষ্ঠাতা সভাপতি মো.শিবলী আল সাদিক, প্রেস ক্লাবের সাবেক সভাপতি মীর আসলাম, এম.বেলাল উদ্দিন, রাউজান থানার সেকেন্ড অফিসার আবদুল্লাহ আল মামুন।

প্রেস ক্লাব নেতৃবৃন্দের মধ্যে বক্তব্য রাখেন এম. রমজান আলী, এসএম ইউসুফ উদ্দিন, গাজী জয়নাল আবেদীন জুবায়ের, শাহেদুর রহমান মোরশেদ, এম.কামাল উদ্দিন, হাবিবুর রহমান, যীশু সেন, আরফাত হোসাইন, শাহাদাত হোসেন সাজ্জাদ, আমির হামজা, আনিসুর রহমান, আবিদ মাহমুদ, রয়েল দত্ত প্রমুখ। শপথ গ্রহণ অনুষ্ঠানে বিদায়ী সভাপতি এম.বেলাল উদ্দিনের সভাপতিত্বে শপথবাক্য পাঠ করান সংগঠনের সাবেক সভাপতি মীর আসলাম। অনুষ্ঠানে বক্তারা বলেন, বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশে দেশের অন্যান্য উপজেলার তুলনায় রাউজানের সাংবাদিকরা অনেক এগিয়ে।

ভবিষ্যতেও এই ধারা অব্যাহত রেখে নতুন কমিটি দেশের কল্যাণে কলম চালাবে।’ ২০২৬ সালের বর্ষপঞ্জিকায় দক্ষিণ এশিয়ার বৃহত্তম প্রাকৃতিক মৎস্য প্রজনন ক্ষেত্র হালদা নদীর ডিম সংগ্রহের উৎসব তুলে ধরায় ভূয়সী প্রশংসা করেন বক্তারা।

সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

সংশ্লিষ্ট সংবাদ

এই সপ্তাহের পাঠকপ্রিয়