সোমবার, ২রা ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম

উলিপুরে আচরণবিধি প্রতিপালন ও গণভোট প্রচারণা উপলক্ষে মতবিনিময় সভা

খালেক পারভেজ লালু, উলিপুর (কুড়িগ্রাম) প্রতিনিধি: কুড়িগ্রামের উলিপুরে আচরণবিধি প্রতিপালন ও গণভোট প্রচারণা উপলক্ষে এমপি প্রার্থীগণের সাথে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

রোববার (২৬ জানুয়ারি) দুপুরে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ হলরুমে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। উক্ত মত বিনিময় সভায় নির্বাচনী আচরণবিধি প্রতিপালন, আসন্ন নির্বাচনে সম্ভাব্য ঝুঁকিসমূহ, গণভোট ও সংশ্লিষ্ট বিষয়ে আলোচনা হয়।

উপজেলা সহকারী রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাহী অফিসার মাহমুদুল হাসানের সভাপতিত্বে উপস্থিত ছিলেন, রংপুর সিভিল জর্জ ও নির্বাচনী অনুসন্ধান ও বিচারিক কমিটির চেয়ারম্যান আবু বকর সিদ্দিক, উলিপুর থানার অফিসার ইনচার্জ আবু সাঈদ ইবনে সিদ্দিক, উলিপুর থানার অতিরিক্ত পুলিশ সুপার আশরাফুল আলম, উলিপুর আর্মি ক্যাম্পের মেজর একেএম জাবেদ হাসান জুয়েল, উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তা সুলতানা রাজিয়া ও উপজেলা নির্বাচন অফিসার প্রণব সরকার সহ আচরণবিধির বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটবৃন্দ।

এছাড়াও ২৭-কুড়িগ্রাম-৩ আসনের সকল সম্মানিত এমপি প্রার্থীগণ উপস্থিত ছিলেন।

সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

সংশ্লিষ্ট সংবাদ

এই সপ্তাহের পাঠকপ্রিয়