নির্বাচন বানচাল করতে একটি গুপ্তচর নানা ভাবে ষড়যন্ত্র চালাচ্ছে – শামীম তালুকদার
জামালপুর প্রতিনিধি: জামালপুর -৪ সরিষাবাড়ী আসনের বিএনপির মনোনীত এমপি প্রার্থী ফরিদুল কবির তালুকদার শামীম বলেছেন, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন বানচাল করতে একটি গুপ্তচর দল নানা ভাবে ষড়যন্ত্র করে যাচ্ছে। সাধারণ মানুষ ঐক্যবদ্ধ হয়ে তাদের সকল ষড়যন্ত্র নস্যাৎ করে দিবে।
ভোটাররা নির্বাচনে ভোট দিতে উদগ্রীব হয়ে আছেন। শনিবার (২৪ জানুয়ারী) বিকালে উপজেলার ডোয়াইল ইউনিয়নের বালিয়া এলাকায় গণসংযোগের সময় এসব কথা বলেন জামালপুর জেলা বিএনপির সভাপতি ও বিএনপির মনোনীত এমপি প্রার্থী ফরিদুল কবির তালুকদার শামীম। শামীম তালুকদার আরো বলেন, নির্বাচন যতই ঘনিয়ে আসছে সাধারণ মানুষের মধ্যে নির্বাচন নিয়ে ততই উৎসাহ-উদ্দীপনা বাড়ছে।
ধানের শীষ প্রতীকের পক্ষে মানুষের মধ্যে গণজোয়ার সৃষ্টি হয়েছে। তৃণমূলের মানুষের সাথে দীর্ঘদিন যাবৎ আমার মেলামেশা রয়েছে। তাদের দুয়ারে দুয়ারে ভোট ও দোয়া চাচ্ছি। ভোটারদের ব্যাপক সাড়া পাচ্ছি। নির্বাচন সুষ্ঠু ও সুন্দর পরিবেশ হবে। আমি এবং ভোটাররা সেটাই প্রত্যাশা করি। তিনি আরো বলেন, আল্লাহর রহমত এবং জনগণের ভোটে বিএনপি নির্বাচনে জয়লাভ করলে দেশ নায়ক তারেক রহমানের ঘোষিত ভিশন আমরা বাস্তবায়ন করবো। ৩১ দফা বাস্তবায়ন হলে বাংলাদেশ একটি সুখি ও সমৃদ্ধশালী দেশে রুপান্তরিত হবে।
জনগণের দোরগোড়ায় সেবা পৌঁছাতে আমরা বদ্ধপরিকর। এসময় তিনি ভোটের দিন সকাল সকাল ভোট কেন্দ্রে গিয়ে তাদের পছন্দের প্রার্থীকে ভোট প্রদানের আহবান জানান। এসময় উপজেলা বিএনপির দপ্তর সম্পাদক খায়রুল আলম শ্যামল, অর্থ বিষয়ক সম্পাদক আসাদুজ্জামান বাবু, ক্ষুদ্র ও ঋণ বিষয়ক সম্পাদক আমিনুজ্জামান বাবু, পৌর সেচ্ছাসেবক দলের আহবায়ক সোহেল মিয়া, উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি হাফিজুর রহমান মিলন, সাংগঠনিক সম্পাদক খোরশেদ আলম তালুকদার চয়ন, দপ্তর সম্পাদক মাসুম মিয়াসহ স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ এ সময় উপস্থিত ছিলেন।



সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।