শুক্রবার, ১৩ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম

সোনারগাঁয়ে নিখোঁজের একদিন পর শিশুর ভাসমান লাশ উদ্ধার

সজীব হোসেন, নারায়ণগঞ্জ প্রতিনিধি: নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে নিখোঁজ হওয়ার একদিন পর মারিখালী নদে ৭ বছর বয়সী এক শিশুর লাশ উদ্ধার করেছে কলাগাছিয়া নৌ পুলিশ। সোমবার (১ সেপ্টেম্বর) দুপুর ১ টার দিকে উপজেলার পশ্চিম পিরোজপুর এলাকা সংলগ্ন মারিখালী নদে ভাসমান লাশ দেখতে পেয়ে স্থানীয়রা পুলিশকে খবর দেন। পরবর্তীতে নিখোঁজের স্বজনরা এসে লাশটি সনাক্ত করেন।

ভাসমান লাশটি বৈদ্যেরবাজার ইউনিয়নের সাতভাইয়াপাড়া এলাকার রাসেল মিয়ার ৭ বছর বয়সী মোস্তাকিমের। গতকাল তার দাদা মো: বাদল মিয়া নাতিকে খুঁজে না পেয়ে থানায় একটি সাধারণ ডায়েরি করেছিলেন। কলাগাছিয়া নৌ -পুলিশ ফাঁড়ির পরিদর্শক (ইন্সপেক্টর) সালেহ আহমেদ পাঠান জানান, লাশটি উদ্ধার করা হয়েছে।

লাশের গায়ে আঘাতের কোন চিহ্ন পাওয়া যায়নি। পরিবারের কোন অভিযোগ না পাওয়া গেলে দাফনের জন্য হস্তান্তর করা হবে।

সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

সংশ্লিষ্ট সংবাদ

এই সপ্তাহের পাঠকপ্রিয়