বৃহস্পতিবার, ৩০শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম

মানুষের রক্ত-ঘামের বিনিময়ে বিপ্লব সফল হয়েছে: উপদেষ্টা আসিফ

সংবাদের আলো ডেস্ক: যুব, ক্রীড়া এবং স্থানীয় সরকার মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া জুলাই গণঅভ্যুত্থানের প্রতি ইঙ্গিত করে বলেছেন, ‘এই বিপ্লব সফল হয়েছে সব পেশাজীবী, শ্রমজীবী মানুষের রক্ত-ঘামের বিনিময়ে।’

রোববার (০৬ জুলাই) দুপুরে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে একটি ভিডিও পোস্ট করে ক্যাপশনে এমন মন্তব্য করেন তিনি।

গত বছরের জুলাই-আগস্টে ছাত্র-জনতার আন্দোলন চলাকালে ধারণ করা ওই ভিডিওটিতে দেখা যায়, একজন হকার শিক্ষার্থীদের পক্ষে কথা বলছেন এবং কয়েকজন রিকশাচালক শিক্ষার্থীদের পক্ষে স্লোগান দিচ্ছেন।

উপদেষ্টা আসিফ মাহমুদ লিখেন, ‘এই বিপ্লব সফল হয়েছে সব পেশাজীবী, শ্রমজীবী মানুষের রক্ত-ঘামের বিনিময়ে। ছাত্র-শিক্ষক, ডাক্তার-আইনজীবী, গার্মেন্টস শ্রমিক, কৃষক, হকার কিংবা রিকশাওয়ালা—এই জুলাই সবার।’

সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

সংশ্লিষ্ট সংবাদ

এই সপ্তাহের পাঠকপ্রিয়