বৃহস্পতিবার, ৩০শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম

আইন উপদেষ্টার প্রতীকী কফিন নিয়ে মিছিল

সংবাদের আলো ডেস্ক: জুলাই গণহত্যার বিচার কার্যক্রমে স্থবিরতা ও আইন উপদেষ্টার নিস্ক্রিয়তার প্রতিবাদে তার প্রতীকী কফিন নিয়ে মিছিল করেছে বাংলাদেশ রিপাবলিক পার্টি।

শনিবার (৫ জুলাই) বিকেলে শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে থেকে মিছিল নিয়ে কেন্দ্রীয় শহীদ মিনার পর্যন্ত প্রতীকী এই মিছিল করে দলটির নেতাকর্মীরা।

এসময় তারা বলেন, এক বছর পার হলেও জুলাই হত্যার বিচারে সন্তোষজনক অগ্রগতি দেখছেন না তারা। অভিযোগ, জুলাই আগস্টের গণঅভ্যুত্থানের সময় উপদেষ্টারা আওয়ামী লীগের বিচারের দাবিতে যেমন শক্ত অবস্থান নিয়েছিলেন একবছর পর তা নিস্ক্রিয় হয়ে গেছে।

এসময়, বিচারের আগে নির্বাচনের দিকে না যেতে সরকারের প্রতি আহ্বান জানান তারা। হুঁশিয়ারি দেন, এই মাসের মধ্যে জুলাই ঘোষণাপত্র প্রকাশ না করলে কঠোর কর্মসূচি দেয়া হবে।

সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

সংশ্লিষ্ট সংবাদ

এই সপ্তাহের পাঠকপ্রিয়