ড. ইউনূসকে শুভেচ্ছা জানালেন তারেক রহমান
সংবাদের আলো ডেস্ক: প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের ৮৫তম জন্মদিন উপলক্ষে ফুলেল শুভেচ্ছা পাঠিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।
শনিবার (২৮ জুন) সন্ধ্যায় বিএনপি চেয়ারপার্সনের একান্ত সচিব এ বি এম আব্দুস সাত্তার তারেক রহমানের পক্ষ থেকে শুভেচ্ছা পৌঁছে দেন। প্রধান উপদেষ্টার পক্ষে ‘ফুলেরতোড়া ও কেক’ গ্রহণ করেন তার সামরিক সচিব মেজর জেনারেল ফেরদৌসি হাসান সেলিম।
ফুলেল শুভেচ্ছা পেয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন প্রধান উপদেষ্টা।



সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।