রবিবার, ৩১শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম

বরগুনায় আমতলীতে বাস ও অটোরিকশা সংঘর্ষে বাবা-মেয়েসহ নিহত ৩ আহত ৪

আমতলী (বরগুনা) প্রতিনিধি: বরগুনার আমতলীর ঢাকা–কুয়াকাটা মহাসড়কে যাত্রীবাহী বাস ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত হয়েছে। শনিবার দুপুর ৩টার দিকে কেওড়াবুনিয়া আটঘর এলাকায় এ দুর্ঘটনা হয়। নিহতদের মধ্য দুজন পুরুষ ও একজন নারী। তাদের মধ্যে ঘটনাস্থলেই মৃত্যু হয় বাবা–মেয়ের ।

অপর একজনকে হাসপাতালে নেওয়ার পর মৃত্যু হয়, তার পরিচয় নিশ্চিত হওয়া যায়নি।

আমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আরিফুল ইসলাম বলেন, ‘ঢাকা থেকে ছেড়ে আসা ইকরা পরিবহনের একটি যাত্রীবাহী বাস ঢাকা-কুয়াকাটা মহাসড়কের কেওড়া বুনিয়া এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি অটোরিকশাকে চাপা দেয়।

এতে অটোরিকশায় থাকা সোনাখালী এলাকার আজিজুল খান ও তার মেয়ে ঘটনাস্থলেই নিহত হয়।আরেক যাত্রীকে হাসপাতালে নেয়ার পরে মৃত্যু হয় তার। এ ঘটনায় এখন পর্যন্ত কোনো মামলা হয়নি।’

সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

সংশ্লিষ্ট সংবাদ

এই সপ্তাহের পাঠকপ্রিয়