সোমবার, ২৫শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম

গাইবান্ধায় ফেলে দেওয়া প্লাস্টিকের বোতল দিয়ে নির্মান করা হচ্ছে বাড়ি

গোবিন্দগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি: গাইবান্ধায় ফেলে দেওয়া প্লাস্টিকের বোতল ব্যবহার করে বাড়ি নির্মান করেছেন গাইবান্ধার অটোরিকশা চালক আব্দুল হাকিম। বোতল দিয়ে তার বাড়ি নির্মান কাজ দেখতে প্রতিদিন ভিড় করছেন উৎসুক মানুষ।

ইটের পরিবর্তে পরিত্যক্ত প্লাস্টিকের বোতল দিয়ে বাড়ি নির্মাণ করে তাক লাগিয়ে দিয়েছেন তিনি। প্রথমে গ্রামবাসী তাকে এ কাজে নিরুৎসাহিত করলেও এখন জেলার একমাত্র এ বাড়িটি নিয়ে গর্ব করছেন তারা।

জানা গেছে, গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার ছাপড়হাটি ইউনিয়নের পশ্চিম ছাপড়হাটি খানপাড়ার অটোরিকশা চালক আব্দুল হাকিমের ৩ রুমের এ বাড়িটি নির্মান করতে ছোট বড় মিলে মোট প্রায় ১৮ হাজার ৮শ ৩৫টি বোতল ব্যবহার করা হয়েছে। জুস, কোলড্রিংস, পানিসহ বিভিন্ন কাজে ব্যবহারের পর ফেলে দেওয়া বোতলে সিমেন্ট মিশ্রিত বালু ভর্তি করে ইটের বদলে সারি সারি প্লাস্টিকের বোতলে সিমেন্টের গাঁথুনি দিয়ে নির্মাণ করা হচ্ছে দৃষ্টিনন্দন বাড়ি।

এলাকাবাসী আব্দুল হাকিমের বাড়িটির নাম দিয়েছেন বোতল বাড়ি। বোতল দিয়ে বাড়ি তৈরি করলে গরমের সময় ঘর থাকবে ঠান্ডা আর প্রচন্ড ঠান্ডার সময় থাকবে গরম এমন ভিডিও ইউটিউবে দেখে মনে মনে বোতল দিয়ে বাড়ী নির্মানের চিন্তা করেন উক্ত হাকিম।

তিনি জানান, ভাঙ্গারির দোকান থেকে ফেলে দেওয়া প্লাস্টিকের বোতল সংগ্রহ করে তিনি বাড়ি তৈরির কাজ শুরু করেন। তার স্বপ্নের বোতল বাড়ির চার দেয়ালের গাঁথুনি এখন প্রায় শেষ পর্যায়ে। ইটের চেয়ে খরচ কম ও দেখতে সুন্দর এবং পরিবেশ বান্ধব হওয়ায় বোতল দিয়ে তিনি বাড়ি নির্মাণ কাজ শুরু করেন।

বোতল দিয়ে তার বাড়ি নির্মান কাজ দেখতে প্রতিদিন ভিড় করছেন উৎসুক মানুষ। এ বাড়ি দেখতে খুব সুন্দর ও বসবাস খুব আরামদায়ক।

সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

সংশ্লিষ্ট সংবাদ

এই সপ্তাহের পাঠকপ্রিয়