দেশে ফিরে আদালতে আত্মসমর্পণ করতে চান শেখ হাসিনা
সংবাদের আলো ডেস্ক: ডিসেম্বরে বাংলাদেশে ফিরে আসার পরিকল্পনার ক্ষেত্রে শেখ হাসিনার সবচেয়ে স্পষ্ট পদক্ষেপ হলো নতুন পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) জন্য আবেদন। দেশে ফিরে আদালতে আত্মসমর্পণ করতে চান বলে উল্লেখ করা হয়েছে বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে।
প্রতিবেদনে বলা হয়েছে, দুই বছরেরও বেশি সময় আগে একটি রক্তক্ষয়ী গণঅভ্যুত্থানের মাধ্যমে তাঁর দীর্ঘ শাসনের অবসান ঘটেছিল। এখন তাঁর এই প্রত্যাবর্তনের পরিকল্পনা এমন এক পরিস্থিতিতে নতুন রাজনৈতিক ও আইনি উত্তেজনার সম্ভাবনা তৈরি করেছে, যেখানে তাঁর দল বর্তমানে নিষিদ্ধ।
তবে হাসিনার দল আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ থাকায় তার দেশে ফেরার বিষয়টি নতুন রাজনৈতিক ও আইনি উত্তেজনা তৈরি করতে পারে।
রয়টার্সকে হাসিনা জানিয়েছেন, তিনি দেশে ফিরে আদালতে আত্মসমর্পণ করতে চান। তার সহযোগীরা বলেছেন, প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা শেষ হলে হাসিনার দেশে ফেরার তারিখ ঘোষণা করা হবে।
২০২৫ সালের নভেম্বরে ছাত্র-জনতার অভ্যুত্থানের সময় প্রাণঘাতী দমন-পীড়নের নির্দেশ দেওয়ার অভিযোগে হাসিনার অনুপস্থিতিতে তাকে মৃত্যুদণ্ড দেন বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। তবে নির্বাসনে থাকা হাসিনা তার বিরুদ্ধে আনা অভিযোগ অস্বীকার করেছেন।
লন্ডনভিত্তিক আইনজীবী প্রতিষ্ঠান ম্যাট্রিক্স চেম্বার্সের আইনজীবীরা দিল্লিতে বাংলাদেশের দূতাবাসের ভারপ্রাপ্ত হাইকমিশনার প্রীতি রহমানকে চিঠিটি পাঠান। চিঠিতে বলা হয়, অন্তর্বর্তী সরকার ও অন্যান্য কর্তৃপক্ষ শেখ হাসিনার বিদ্যমান বাংলাদেশি পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্র বাতিল করেছে বলে জানা গেছে। এ অবস্থায় তাদের মক্কেলের জন্য নতুন বাংলাদেশি পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্র ইস্যু করতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার অনুরোধ জানানো হচ্ছে।
আবেদনগুলো দ্রুত নিষ্পত্তির আহ্বান জানিয়ে চিঠিতে বলা হয়, শেখ হাসিনার বাংলাদেশি নাগরিকত্বের ভিত্তিতে এবং আন্তর্জাতিক মানবাধিকারবিষয়ক বিভিন্ন চুক্তির অধীনে থাকা বাধ্যবাধকতা অনুসারে আবেদনগুলো বিবেচনা করতে হবে। এ বিষয়ে মন্তব্য জানতে দিল্লিতে বাংলাদেশের দূতাবাসের ভারপ্রাপ্ত হাইকমিশনার প্রীতি রহমান এবং ঢাকায় প্রধানমন্ত্রী তারেক রহমানের মুখপাত্রদের সঙ্গে যোগাযোগ করেছিল রয়টার্স। তবে তারা তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য করেননি।


সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।