,

শিরোনাম

সন্ত্রাসবিরোধী আইনের মামলায় আওয়ামী লীগ নেতা আটক

খাইরুল ইসলাম (কামারখন্দ) সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জের কামারখন্দে সন্ত্রাসবিরোধী আইনে দায়ের করা মামলায় ঝাঔল ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মো. ছানোয়ার হোসেনকে আটক করেছে থানা পুলিশ। তিনি নিষিদ্ধ ঘোষিত সংগঠনের সঙ্গে সম্পৃক্ত নেতা বলে পুলিশ জানিয়েছে।

বৃহস্পতিবার (১২ নভেম্বর) বিকেলে ঝাঔল ইউনিয়নের বাঘবাড়ী স্যান্ডালপাড়া এলাকা থেকে তাকে আটক করা হয়। ছানোয়ার হোসেন ওই এলাকার মৃত ফজল আলী শেখের ছেলে।

পুলিশ সূত্রে জানা যায়, সন্ত্রাসবিরোধী আইনে দায়ের করা মামলায় ছানোয়ার হোসেনকে আসামি করা হয়েছে। মামলায় নিষিদ্ধ ঘোষিত সংগঠনের সঙ্গে তার সম্পৃক্ততার বিষয়টিও উল্লেখ রয়েছে বলে পুলিশ জানায়।

কামারখন্দ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাশমত আলী জানান, সন্ত্রাসবিরোধী আইনে দায়ের করা একটি মামলায় ছানোয়ার হোসেনকে আটক করা হয়েছে। তাকে আটকের অভিযানে থানার এসআই মিজানুর রহমান ও এএসআই আফজাল অংশ নেন।

ওসি আরও জানান, মামলার আইনগত প্রক্রিয়ার অংশ হিসেবে তাকে আটক করা হয়েছে। পরে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য তাকে আদালতে পাঠানো হয়েছে।

সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

সংশ্লিষ্ট সংবাদ

এই সপ্তাহের পাঠকপ্রিয়