,

শিরোনাম

সরিষাবাড়ীতে নারীসহ জামায়াত কর্মী জনতার হাতে আটক 

নিজস্ব প্রতিবেদক: জামালপুরের সরিষাবাড়ীতে পরকীয়া প্রেমিকার সাথে দেখা করতে গিয়ে বাবুল মিয়া (৪৫) নামের স্থানীয় এক জামায়াত কর্মীকে হাতেনাতে আটক করেছে এলাকাবাসী। ​শুক্রবার (১৩ নভেম্বর) রাত ১০ টার দিকে উপজেলার পিংনা ইউনিয়নের কাওয়ামারা এলাকায় এ চাঞ্চল্যকর ঘটনা ঘটে।

পুলিশ ও ​স্থানীয় সূত্রে জানা গেছে, পিংনা কাওয়ামারা এলাকার শাহজাহান মিয়ার ছেলে চার সন্তানের জনক বাবুল মিয়ার সঙ্গে   একই এলাকার চা বিক্রেকা আজিজ মিয়ার স্ত্রীর সাথে পরকীয়া সম্পর্ক চলে আসছিল। শুক্রবার রাতে বাবুল মিয়া গোপনে তার পরকীয়া প্রেমিকার বাড়িতে দেখা করতে যান। বিষয়টি টের পেয়ে স্থানীয় জনতা তাদেরকে ঘিরে ফেলেন এবং হাতেনাতে আটক করেন। মুহূর্তেই এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয় এবং বিষয়টি জানাজানি হলে স্থানীয়দের ভিড় জমে যায়।

খবর পেয়ে দ্রুত তারাকান্দি পুলিশ তদন্ত কেন্দ্রের একটি দল ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং আটক বাবুল মিয়াকে উদ্ধার করে পুলিশ হেফাজতে ফাঁড়িতে নিয়ে যায়। ​এ বিষয়ে তারাকান্দি পুলিশ তদন্ত কেন্দ্রের  ইনচার্জ মনিরুল ইসলাম জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ওই ব্যক্তিকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে প্রাথমিক চিকিৎসা দিয়ে থানায় পাঠানো হয়। 

সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

সংশ্লিষ্ট সংবাদ

এই সপ্তাহের পাঠকপ্রিয়