আপা আপা করিস না, শেখের বেটি আসবে না’ স্লোগানে উলিপুর বিএনপি
খালেক পারভেজ লালু, কুড়িগ্রাম প্রতিনিধি: দেশব্যাপী নৈরাজ্য সৃষ্টির পায়তারার অভিযোগে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামীলীগের বিরুদ্ধে কুড়িগ্রামের উলিপুরে মোটর সাইকেল র্যালি করেছে বিএনপি।
মঙ্গলবার (১০ নভেম্বর) বিকালে উপজেলা ও পৌর বিএনপিসহ অঙ্গ সংগঠনের আয়োজনে মিছিল পৌরসভার গুনাইগাছ মোড় থেকে শুরু করে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে দলীয় কার্যালয়ে গিয়ে শেষ হয়। র্যালি চলাকালীন সময়ে নিষিদ্ধ আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগের বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দেওয়া হয়।
এ সময় মোটর সাইকেল র্যালীতে উপস্থিত ছিলেন,সফল পৌর মেয়র ও উপজেলা চেয়ারম্যান উপজেলা বিএনপির সদস্য সচিব হায়দার আলী মিঞা, যুগ্ম আহবায়ক অধ্যক্ষ ওবায়দুর রহমান বুলবুল, আব্দুর রশিদ সরকার, পৌর বিএনপির আহবায়ক নুর মোহাম্মদ, সদস্য সচিব সোলায়মান আলী সরকার, উপজেলা যুবদলের আহবায়ক তৌফিকুর রহমান লাভলু, যুগ্ম আহবায়ক একরামুল সরকার বাবু, আবুল হাসনাত রাজিব, সদস্য সচিব সামিউল ইসলাম শামীম, পৌর যুবদলের সদস্য সচিব তৌফিকুর রহমান তৌফিক, উপজেলা ছাত্রদলের আহবায়ক মাহমুদুল হাসান বিপুল, সিনিয়র যুগ্ম আহবায়ক, পৌর ছাত্রদল সামিউল ইসলাম সাকিল,
পৌর ছাত্রদলের যুগ্ম আহবায়ক মেহেদী হাসান মারুফ, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহবায়ক রতন কুমার সরকার, সদস্য সচিব রাজ্জাকুল ইসলাম রিপন, পৌর স্বেচ্ছাসেবক দলের আহবায়ক রাঙ্গা জামান, উপজেলা জিয়া সাইবার ফোর্সের আহবায়ক হাসান আলী খানসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী।


সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।