,

শিরোনাম

আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে কামারখন্দে বিএনপির বিক্ষোভ মিছিল

খাইরুল ইসলাম, কামারখন্দ (সিরাজগঞ্জ) প্রতিনিধি: আওয়ামী লীগের জ্বালাও-পোড়াও, নৈরাজ্য ও ধ্বংসাত্মক কর্মকাণ্ডের প্রতিবাদে সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলার জামতৈল ইউনিয়নে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১০ নভেম্বর) জামতৈল ইউনিয়ন বিএনপির উদ্যোগে বড় কুড়া বাজার থেকে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি প্রধান সড়ক প্রদক্ষিণ করে বিভিন্ন স্লোগান দিতে দিতে সমাবেশস্থলে গিয়ে শেষ হয়। পরে সেখানে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে জামতৈল ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি আব্দুল লতিফ সভাপতিত্ব করেন। সাবেক সাধারণ সম্পাদক সাইদুল ইসলাম সমাবেশটি সঞ্চালনা করেন। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কামারখন্দ থানা বিএনপির সাবেক সভাপতি বদিউজ্জামান ফেরদৌস।

সমাবেশে বক্তারা বলেন, আওয়ামী লীগের জ্বালাও-পোড়াও, নৈরাজ্য ও ধ্বংসাত্মক কর্মকাণ্ডের বিরুদ্ধে জনগণকে ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ গড়ে তুলতে হবে। দেশের শান্তি-শৃঙ্খলা ও গণতান্ত্রিক পরিবেশ বজায় রাখতে সবাইকে সজাগ থাকার আহ্বান জানান তারা।

এ সময় জামতৈল ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডের বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। বিক্ষোভ মিছিল ও সমাবেশকে কেন্দ্র করে বড় কুড়া বাজার ও প্রধান সড়ক এলাকায় নেতাকর্মীদের উপস্থিতিতে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়।

সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

সংশ্লিষ্ট সংবাদ

এই সপ্তাহের পাঠকপ্রিয়