,

শিরোনাম

কালিয়াকৈরে দাঁড়িয়ে থাকা পরিত্যক্ত দুই যাত্রীবাহী বাসে আগুন

কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি: গাজীপুরের কালিয়াকৈরে দাঁড়িয়ে থাকা পরিত্যক্ত দুই যাত্রীবাহী বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।পরে ফায়ার সার্ভিসের আধা ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।তবে তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি।

এলাকাবাসী ও ফায়ার সার্ভিস সূত্ জানায় সোমবার সন্ধ্যায় সাড়ে ছয়টার দিকে উপজেলার ঢাকা টাঙ্গাইল মহাসড়কের চন্দ্রা এলাকায় আজমেরী পরিবহনের একটি যাত্রীবাহী বাসে আগুন দেখতে পায় এলাকাবাসী। পরে বিষয়টি ফায়ার সার্ভিসকে জানালে ঘটনাস্থলে পৌঁছে দুই ইউনিটের আধা ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। অপরদিকে একই দিন ভোরে একই মালিকের আরেকটি গাড়িতে আগুন দেয় দুর্বৃত্তরা। এদিকে পৃথক দুটি স্থানে এক মালিকের দুটি পরিত্যক্ত বাসে আগুনের ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

এদিকে আগুনে ক্ষতিগ্রস্ত দুটি বাসের মালিক স্বজল মিয়া বলেন আমার দুটি বাস মেরামতের জন্য দুই স্থানে রাখা হয়েছে। সকালে এক গাড়িতে আগুন দিয়েছে। আবার সন্ধ্যায় আরেকটি বাসে আগুন।তবে কারা আমার এমন ক্ষতি করলো আমার জানা নেই।

কালিয়াকৈর ফায়ার স্টেশন কর্মকর্তা তারিকুল ইসলাম বলেন একই দিনে পৃথক সময়ে যাত্রীবাহী বাসে আগুনের ঘটনা ঘটেছে। ফায়ার সার্ভিসের দুটি ইউনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। তবে আগুন লাগার কারণ এখনও জানা সম্ভব হয়নি।

 কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি শহিদুল ইসলাম বলেন পৃথক দুটি বাসে আগুনের ঘটনা ঘটেছে। তবে  বাস দুটি একই মালিকের। বিষয়টি গুরুত্ব সহকারে তদন্ত করা হচ্ছে। পরিকল্পিত ঘটনা কিনা তদন্ত করে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

সংশ্লিষ্ট সংবাদ

এই সপ্তাহের পাঠকপ্রিয়