,

শিরোনাম

কাজিপুরে ইয়াবা ও হেরোইনসহ তিন মাদক কারবারি গ্রেপ্তার

কাজিপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি: সিরাজগঞ্জের কাজিপুরে অভিযান চালিয়ে ইয়াবা ও হেরোইনসহ তিনজনকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। রোববার (৮ নভেম্বর) দুপুরে উপজেলার স্থলবাড়ি গ্রামে এ অভিযান চালানো হয়।

পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে স্থলবাড়ি গ্রামের চান মিয়া শেখের ছেলে শাহ আলমের বাড়িতে অভিযান চালায় পুলিশ। এ সময় তাঁর বাড়ি থেকে ১০২ পিস ইয়াবা ও ২৫ পুরিয়া হেরোইন উদ্ধার করা হয়। পরে একই বাড়ি থেকে একই গ্রামের আজগর আলীর ছেলে নজরুল ইসলাম (৪৫) এবং নতুন মাইজবাড়ী গ্রামের হযরত আলীর ছেলে রাশেদ রানা (৩৫) কে গ্রেপ্তার করা হয়।

সোমবার সকালে কাজিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রাজ্জাক জানান, গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা করা হয়েছে। পরে তাঁদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

এদিকে স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, স্থলবাড়ি গ্রামে মাদকের বিস্তার নিয়ে দীর্ঘদিন ধরে উদ্বেগ রয়েছে। নাম প্রকাশ না করার শর্তে একাধিক বাসিন্দা জানান, এলাকায় মাদক কেনাবেচা বন্ধে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর আরও কার্যকর পদক্ষেপ প্রয়োজন। তাঁরা মাদক নির্মূলে নিয়মিত অভিযান ও জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।

সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

সংশ্লিষ্ট সংবাদ

এই সপ্তাহের পাঠকপ্রিয়