,

শিরোনাম

নিউগিনিতে হামলা: সাবেক মেজর জেনারেল গোলাম মহিউদ্দিন চৌধুরীর জামিন

সংবাদের আলো ডেস্ক: রাজধানীর ইসিবি চত্বর এলাকার নিউগিনি প্রপার্টিজে হামলার ঘটনায় গ্রেফতারের পাঁচদিনের মাথায় জামিন পেলেন মেজর জেনারেল (অব.) গোলাম মহিউদ্দিন চৌধুরী। এই ঘটনায় কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের ব্রাউনফিশ স্টুডিও ভাঙচুরের শিকার হয়। যা দেশজুড়ে আলোচনায় আসে।

সোমবার (৫ অক্টোবর) ঢাকার মেট্রোপলিটন আদালতের বিচারক আমিনুল ইসলাম জুনায়েদ শর্তসাপেক্ষে গোলাম মহিউদ্দিন চৌধুরীকে জামিন দেন।

এই ঘটনায় দায়ের করা মামলায় গত বুধবার (৩০ সেপ্টেম্বর) দুপুরে ঢাকার রমনা থানার সেগুনবাগিচার একটি বাসা থেকে গোলাম মহিউদ্দিন চৌধুরীকে গ্রেফতার করা হয়েছিল।

এর আগে, গত ২৬ সেপ্টেম্বর রাত ১১টার দিকে নিউগিনি আবাসন প্রকল্প এবং আশপাশের স্থাপনায় অস্ত্রধারীদের হামলার ঘটনা ঘটে। পরে নিউগিনি প্রপার্টিজের পরিচালক মো. সাইফুল ইসলাম ভূঁইয়া মামলা করেন। সেখানে গোলাম মহিউদ্দিন চৌধুরীসহ ১৩ জনের নাম উল্লেখ করা হয়। অজ্ঞাতনামা আসামি করা হয় আরও ১৫০ থেকে ২০০ জনকে।

সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

সংশ্লিষ্ট সংবাদ

এই সপ্তাহের পাঠকপ্রিয়