বান্দরবানের থানচী ডিমপাহার-টেন্ডুমুখ সড়কে পর্যটকবাহী চাঁদের গাড়ি খাদে, নিহত- ২
আব্দুল আওয়াল আলিফ, বান্দরবান জেলা প্রতিনিধি: বান্দরবানের থানচী উপজেলার ডিমপাহাড়-টেন্ডুমুখ সড়কে পর্যটকবাহী চাঁদের গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে গভীর খাদে পড়ে দুই পর্যটক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও পাঁচজন।
সোমবার (৫ অক্টোবর) বিকেল ৩টা ৪৫ মিনিটের দিকে ডিমপাহাড় থেকে টেন্ডুমুখ নৌঘাটের দিকে নামার সময় টেন্ডুমুখ নৌ চেকপোস্ট থেকে প্রায় ৬০০ মিটার দূরে এ দুর্ঘটনা ঘটে।
জানা গেছে, ডিমপাহাড় থেকে টেন্ডুমুখের দিকে যাওয়ার পথে পর্যটকবাহী চাঁদের গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে গভীর খাদে পড়ে যায়। এতে গাড়িতে থাকা দুই পর্যটক ঘটনাস্থলেই নিহত হন এবং পাঁচজন আহত হন।
দুর্ঘটনার খবর পেয়ে বলিপাড়া ব্যাটালিয়ন (৩৮ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. ইয়াসির আরাফাত হোসেন, বিপিএমএস-এর নেতৃত্বে টেন্ডুমুখ বিজিবি ক্যাম্পের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করেন। পরে আহত পাঁচজনকে উদ্ধার করে উন্নত চিকিৎসার জন্য আলীকদম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়।
নিহতদের বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য থানচী থানা পুলিশকে অবহিত করা হয়েছে বলে বিজিবি জানিয়েছে।
বলিপাড়া ব্যাটালিয়ন (৩৮ বিজিবি) জানায়, দুর্ঘটনার পর উদ্ধার কার্যক্রমে বিজিবির সদস্যরা সক্রিয়ভাবে অংশ নেন। আহতদের চিকিৎসা ও প্রয়োজনীয় সহায়তার বিষয়টিও বিজিবির পক্ষ থেকে সার্বক্ষণিকভাবে তদারকি করা হচ্ছে।
এ ঘটনায় প্রয়োজনীয় আইনানুগ ও প্রশাসনিক কার্যক্রম চলমান রয়েছে।



সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।