,

শিরোনাম

বেলকুচিতে বিদেশী পিস্তল সহ পিতা-পুত্র আটক

উজ্জ্বল অধিকারী: সিরাজগঞ্জের বেলকুচিতে একটি বিদেশী পিস্তলসহ পিতা-পুত্রকে আটক করেছে পুলিশ। রোববার (২৭ সেপ্টেম্বর) সকালে বেলকুচি উপজেলার রাজাপুর ভূমি অফিস সংলগ্ন এলাকা থেকে তাদেরকে আটক করা হয়।

বিকেলে এক সংবাদ সন্মেলনে এ তথ্য নিশ্চিত করেন সহকারী পুলিশ সুপার (বেলকুচি সার্কেল) শহিদুল ইসলাম। আটককৃতরা হলেন, বেলকুচি উপজেলার রাজাপুর গ্রামের মৃত দেলবার প্রাং এর ছেলে জেলহক (৫২) ও তার ছেলে নাসির (২৮)।

সহকারী পুলিশ সুপার শহিদুল ইসলাম জানান, আমাদের কাছে ৯৯৯ ফোন কল আসে। এতে জানতে পারি জমি সংক্রান্ত বিরোধের জেরে রাজাপুর ভূমি অফিসের পাশে গোলা বর্ষনের ঘটনা ঘটেছে । খবর পেয়ে আমরা ঘটনাস্থল থেকে একটি পিস্তল, দুইটি গুলির খোসা, একটি ম্যাগজিন ও দুইটি ইলেকট্রিক সক লাইট সহ দুই জনকে আটক করা হয়। আটকৃতরা সম্পর্কে পিতা ও পুত্র। তিনি জানান, আটকৃত বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দিয়ে আদালতে প্রেরণ করা হয়েছে।

সেই সাথে এই ঘটনায় আমাদের তদন্ত চলমান রয়েছে। নতুন কোন তথ্য পেলে আমরা আপনাদের অবহিত করা হবে বলেও জানান তিনি।

সংবাদ সন্মেলনে থানা অফিসার ইনচার্জ (ওসি) মোক্তারুজ্জামান, ওসি তদন্ত জহুল ইসলাম, মামলার বাদি এসআই আয়নুল হক সহ পুলিশের সদস্য সহ স্থানীয় গনমাধ্যম কর্মরত সংবাদকর্মীরা উপস্থিত ছিলেন।

সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

সংশ্লিষ্ট সংবাদ

এই সপ্তাহের পাঠকপ্রিয়