,

শিরোনাম

এনায়েতপুরের কুখ্যাত মাদক কারবারি মুছা ইয়াবাসহ গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক: সিরাজগঞ্জের এনায়েতপুর থানার দ্বাদশপট্টি এলাকার কুখ্যাত মাদক কারবারি মুছা মন্ডলকে গ্রেফতার করেছে পুলিশ। মুছা মৃত নবা মন্ডলের ছেলে। এসময় তার কাছ থেকে ১০ পিস ইয়াবা ও কিছু নগদ অর্থ জব্দ করা হয়।
রোববার দুপুরের দিকে গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে কোর্টের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।

এনায়েতপুর থানার ওসি জাহিদ হাসান এ তথ্য নিশ্চিত করে জানান, শনিবার রাতে আড়কান্দি বাজার সংলগ্ন দক্ষিণ এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করা হয়।

গ্রেপ্তারকৃত মুছা মন্ডল (৪৭) দীর্ঘদিন ধরে ইয়াবা ও গাজা সহ বিভিন্ন ধরণের মাদকের বড় চালান এনে এলাকায় সরবরাহ করে আসছিলেন। ইতোমধ্যে দ্বাদশপট্টি সহ আশপাশের এলাকায় মাদকে ছয়লাভ করেছে। মাদকের বিরুদ্ধে এ অভিযান অব্যাহত থাকবে।

এদিকে স্থানীয় সচেতন মহল জানান, এনায়েতপুর থানা এলাকা সহ আশেপাশের বিভিন্ন গ্রাম অঞ্চলে মাদক সহজলভ হওয়ায় স্কুল শিক্ষার্থী, তরুণ যুব সমাজ সহ বহু মানুষ মাদকের ছোবলে ভয়াবহ ক্ষতির মুখে পড়েছে । এই
মাদক কারবারের সাথে যারা যুক্ত রয়েছে সকল সিন্ডিকেট কে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন।

সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

সংশ্লিষ্ট সংবাদ

এই সপ্তাহের পাঠকপ্রিয়