,

শিরোনাম

যেকোনো মূল্যে নদ-নদী, খালের বেদখল হয়ে যাওয়া জমি সরকার পুনরুদ্ধার করবে

সংবাদের আলো ডেস্ক: যেকোনো মূল্যে নদ-নদী, খালের বেদখল হয়ে যাওয়া জমি সরকার পুনরুদ্ধার করবে বলে জানিয়েছেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম। 

রোববার (২৭ সেপ্টেম্বর) বিকালে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের জিরানি-ত্রিমোহনী ঘাটে খাল পুনরুদ্ধার, সংস্কার প্রকল্পের অগ্রগতি পরিদর্শন শেষে তিনি এ কথা বলেন।

স্থানীয় সরকার প্রতিমন্ত্রী বলেন, ঢাকার নদীগুলোকে একটি নেটওয়ার্কের আওতায় আনবে সরকার। একইসাথে সুয়ারেজ লাইনগুলো ঢাকার বাইরে নিয়ে যাওয়া হবে উল্লেখ করে তিনি বলেন, নদী রক্ষা ও গাইড ওয়াল নির্মাণ কাজ শুরু হয়েছে।

তিনি জানান, ঢাকা দক্ষিণে ২৬টি ও উত্তরে ২৯টি খাল পূনঃখনন করে খালের পানি নদীতে ফেলার পরিকল্পনা বাস্তবায়ন করবে সরকার। 

পরিদর্শন কার্যক্রমে প্রধানমন্ত্রীর মুখ্য সচিব এবিএম আব্দুস সাত্তার, রেলপথ প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ হাবিব ও ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক আব্দুস সালামসহ সরকারের ঊর্ধ্বতন কর্তাব্যক্তিরা উপস্থিত ছিলেন।

সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

সংশ্লিষ্ট সংবাদ

এই সপ্তাহের পাঠকপ্রিয়