শনিবার, ২০শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম

তাড়াশে হিন্দুর জমি জবর দখলচেষ্টা, সন্ত্রাসী হামলা ও মারপিট

তাড়াশ (সিরাজগঞ্জ) প্রতিনিধি: সিরাজগঞ্জের তাড়াশে এক সংখ্যালঘু হিন্দু সম্প্রদায় পরিবারের জমি জোরপূর্বক দখল চেষ্টার অভিযোগ উঠেছে। জমি দখলে বাঁধা দেওয়ায় ওই পরিবারের ওপর সশস্ত্র হামলার ঘটনা ঘটে।

শনিবার বিকেল সাড়ে ৫টার দিকে তাড়াশ পৌর এলাকার ঘোষপাড়ার রনজিত কুমার ঘোষের বাড়িতে এই হামলার ঘটনা ঘটে।

ভুক্তভোগী রনজিত কুমার ঘোষ জানান, তার পৈত্রিক পাওয়া বসতবাড়ি ৭১ সাল থেকে ভোগদখলে রয়েছি। একটি জাল দলিল করে করে সাইফুল ইসলাম গং আজ শনিবার ওই জমি দখল করতে আসে। তার সঙ্গে মো. শামিম, মো. ফজলুসহ ৪০-৫০ জন সন্ত্রাসী নিয়ে জমি দখল করতে আসে।

এ সময় রনজিত ঘোষ ও তার পরিবার বাঁধা দিতে গেলে তার ওপর অস্ত্রসস্ত্র নিয়ে হামলা করে। হামলায় আহত হন রনজিত ঘোষ, মিঠুন ঘোষ, রিণা ঘোষ, রত্না ঘোষ, সুচিত্রা ঘোষ ও সন্দীপ ঘোষ। আহতরা হাসপাতালে চিকিৎসা নিয়েছেন।

এ বিষয়ে তাড়াশ থানার ওসি মো. হাবিবুর রহমান বলেন, বিষয়টি আমি শুনেছি। ভুক্তভোগী পরিবারও থানায় এসেছিল। তাদের লিখিত অভিযোগ দিতে বলেছি। অভিযোগ পাওয়ার পর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

সংশ্লিষ্ট সংবাদ

এই সপ্তাহের পাঠকপ্রিয়