শুক্রবার, ১৯শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম

স্পিকারের চেয়ারের প্রতি যার যার ধর্মীয় রীতিতে সম্মান জানাবেন সংসদ সদস্যরা

সংবাদের আলো ডেস্ক: স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বলেছেন, জাতীয় সংসদের কার্যপ্রণালি বিধির ২৬৭ (১) থেকে ‘ঝুঁকিয়া’ শব্দটি বাদ দেওয়া হয়েছে। সেজন্য এখন থেকে সংসদ সদস্যরা যার যার ধর্মীয় রীতি অনুযায়ী স্পিকারের চেয়ারের প্রতি বা সভাপতির প্রতি সম্মান জানাবেন।

বৃহস্পতিবার (১৮ জুন) জাতীয় সংসদের বৈঠকের শুরুতে তিনি এ সিদ্ধান্ত জানান।

স্পিকার বলেন, জাতীয় সংসদের কার্যপ্রণালি বিধির ২৬৭ অনুযায়ী, সংসদের বৈঠক চলাকালে সংসদে প্রবেশ করার বা সংসদকক্ষ ত্যাগ করার সময় এবং আসন গ্রহণ বা ত্যাগ করার সময় কোনো সদস্য সভাপতির প্রতি সম্মান প্রদর্শন করবেন। অষ্টম সংসদে বিধিটি সংশোধন করে ‘ঝুঁকিয়া’ শব্দটি বাদ দেওয়া হয়।

তিনি আরও বলেন, আমি পরীক্ষা করে দেখেছি, অষ্টম সংসদের কার্যপ্রণালি বিধি সম্পর্কিত স্থায়ী কমিটি একটি প্রতিবেদন উপস্থাপন করেছিল, যা পরে সংসদে বিবেচিত ও গৃহীত হয়। এর মধ্যে ২৬৭ (১) বিধির সংশোধনী অন্তর্ভুক্ত ছিল।

প্রসঙ্গত, গত ১৬ জুন জামায়াতে ইসলামীর সংসদ সদস্য (এমপি) মো. মুজিবুর রহমান স্পিকারের প্রতি মাথা ঝুঁকিয়ে সম্মান জানানোর বিষয়টি সুরাহার জন্য পয়েন্ট অব অর্ডারে দাঁড়িয়ে অনুরোধ জানান। এরই প্রেক্ষিতে আজ স্পিকার এই সিদ্ধান্তের কথা জানান।

সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

সংশ্লিষ্ট সংবাদ

এই সপ্তাহের পাঠকপ্রিয়