,

শিরোনাম

২৪ ঘণ্টায় ঢাকায় ২০ মিলিমিটার বৃষ্টি, বাড়তে পারে দিনের তাপমাত্রা

সংবাদের আলো ডেস্ক: গত ২৪ ঘণ্টায় ঢাকা ও পার্শ্ববর্তী এলাকায় মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। একইসঙ্গে দিনের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদফতর।

মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) সংস্থাটির সকাল ৭টা থেকে পরবর্তী ছয় ঘণ্টায় পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়, ঢাকা ও পার্শ্ববর্তী এলাকায় আকাশ আংশিক মেঘলা থাকতে পারে। এ সময়ে আবহাওয়া প্রধানত শুষ্ক থাকার সম্ভাবনা রয়েছে।

দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৮ থেকে ১২ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে। দিনের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে।

আজ সকাল ৬টায় ঢাকায় তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ২৭ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। এ সময় বাতাসের আপেক্ষিক আর্দ্রতা ছিল ৯২ শতাংশ। গতকাল ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৪ ডিগ্রি সেলসিয়াস এবং আজকের সর্বনিম্ন তাপমাত্রা ২৫ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস।

আজ সূর্যাস্ত হবে সন্ধ্যা ৬টা ২ মিনিটে এবং আগামীকাল সূর্যোদয় হবে ভোর ৫টা ৪৫ মিনিটে।

সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

সংশ্লিষ্ট সংবাদ

এই সপ্তাহের পাঠকপ্রিয়