বেলকুচির কামারপাড়া বণিক সমিতির নির্বাচনে মতিয়ার রহমান লাবলু খানের ইশতেহার ঘোষণা
উজ্জ্বল অধিকারী: সিরাজগঞ্জের বেলকুচিতে সাংবাদিকদের সাথে কামারপাড়া চৌমহনী বাজার বণিক সমবায় সমিতির কার্যকারী পরিষদের নির্বাচনে সভাপতি পদপ্রার্থী মতিয়ার রহমান লাবলু মতবিনিময় করেছেন। শুক্রবার সকালে উপজেলার কামারপাড়া চৌমহনী বাজার বণিক সমবায় সমিতির সকল ব্যবসায়ী ও সদস্যবৃন্দর আয়োজনে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এ সময় বাজারের সকল ব্যবসায়ী ও সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন। মতবিনিময় সভায় কামারপাড়া চৌমহনী বাজার বণিক সমবায় সমিতির সভাপতি পদপ্রার্থী মতিয়ার রহমান লাবলু বলেন, আগামী ১৩ই জুন শনিবার বেলকুচি উপজেলার কামারপাড়া চৌমহনী বাজার বনিক সমবায় সমিতির কার্যকরী পরিষদের ত্রি বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে।
আমি কামারপাড়া ঐতিহ্যবাহী ঈদগাহ মাঠের দাতা সদস্য। আমি একজন সুতা ব্যবসায়ী আমার প্রতিষ্ঠানের নাম মেসার্স সরকার ট্রেডার্স যাহা কামারপাড়া চৌমহনী বাজারে অবস্থিত। এছাড়াও আমি একজন দলিল লেখক এবং পর পর তিন বার বাংলাদেশ দলিল লেখক সমিতি বেলকুচি শাখায় নির্বাচিত সভাপতি হিসাবে দায়িত্ব পালন করছি এবং বর্তমানে সভাপতি হিসাবে দায়িত্বরত আছি। আমি বণিক সমিতির তালিকা ভূক্ত ভোটার ও নিয়মিত সদস্য। আমি কামারপাড়া চৌমহনী বাজার ও বণিক সমিতিতে প্রতিষ্ঠা লগ্নে সাধারন সম্পাদক হিসাবে দায়িত্ব পালন করিয়াছিলাম এবং প্রায় ১০ বছর পূর্বে ২০০৪ সাল হইতে ২০১৪ সাল পর্যন্ত পৌরসভা কর্তৃক অনুমোদিত কামারপাড়া চৌমহনী বাজারের ইজারাদার হিসাবে দায়িত্ব পালন করেছি এবং বাৎসরিক ইজারার সমস্ত টাকা পৌরসভার পরিশোধ করে বাকি টাকা কামারপাড়া বাজার মসজিদের কমিটির তহবিলে জমা প্রদান করি-যা মসজিদের উন্নয়ন খাতে ব্যায় হয়। আমি নির্বাচনে সভাপতি পদের প্রার্থী হিসাবে মনোনয়ন দাখিল করেছি এবং আমার প্রতীক চেয়ার।
বাজারের সকল ভোটার গণ – আমাকে যদি আপনারা আমার প্রতিক চেয়ার মার্কায় ভোট দিয়ে জয়যুক্ত করেন তাহলে আমি সর্বপ্রথম বাজারে শান্তি এবং শৃঙ্খলার মান বজায় রেখে বাজারের সার্বিক উন্নয়নের জন্য বর্তমান সিরাজগঞ্জ- ৫ আসনের সংসদ সদস্য আমিরুল ইসলাম খান আলীম মহাদয় বেলকুচি মানুষকে নিয়ে উনার ভবিষ্যত চিন্তা চেতনা অনেক। সংসদ সদস্যের সহিত আলোচনা ও তাহার সম্মতিক্রমে বাজার উন্নয়নের ক্ষেত্রে যথা-যথ চেষ্টার মাধ্যমে সকলের সহযোগীতায় কাজ করবো। যেহেতু এই বাজারটি পৌরসভার নিয়ন্ত্রনাধীন এবং পৌরসভা কর্তৃক ইজারাদার নিয়োগ দেওয়া হয় সেই ক্ষেত্রে অবশ্যই প্রশাসক/মেয়র মহোদয়ের নিকট বাজারের উন্নয়নের ক্ষেত্রে উনার সুদৃষ্টি ও উন্নয়নের সহযোগীতার ব্যপারে সকলে মিলে আবেদন করবো।
আমি বাজারের সভাপতি হিসাবে নির্বাচিত হলে বাজারের সুরক্ষা সুনিশ্চিত করতে বাজার সি.সি ক্যামেরার মাধমে নিয়ন্ত্রন করবো। বাজারের যাতে কোন প্রকার দূর্নীতি – চাঁদাবাজী এবং নেশা জাতীয় কোন দ্রব্য বিক্রি না হয় সেই ক্ষেত্রে আমার পরিচালনা কমিটির সকল সদস্য সহ বাজারের আওতাধীন সম্মানিত ব্যাক্তি বর্গের সমন্বয়ে দূরী করনের জন্য কঠোর ভূমিকা রাখব এবং আইনগত যথাযথ ব্যবস্থা নেওয়ার জন্য প্রশাসনিক সহযোগীতা নেব। সর্বোপরি আপনাদের সকলের দোয়া সহযোগীতা এবং আপনাদের মুল্যবান ভোটের মাধ্যমে আমাকে আমার প্রতিক চেয়ার মার্কায় ভোট দিয়ে নির্বাচিত করার আহ্বান জানাই।



সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।