আগামী শিক্ষাবর্ষ থেকে বিভিন্ন শ্রেণিতে যুক্ত হবে ৪ নতুন বিষয়: শিক্ষামন্ত্রী
সংবাদের আলো ডেস্ক: আগামী শিক্ষাবর্ষ থেকে বিভিন্ন শ্রেণিতে ৪টি নতুন বিষয় যুক্ত হচ্ছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন।
আজ সোমবার (৮ জুন) সচিবালয়ে সরকারের ৩ মাসের কর্মসূচি নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে মন্ত্রী এ তথ্য জানান।
শিক্ষামন্ত্রী বলেন, আগামী শিক্ষাবর্ষ থেকে বিভিন্ন শ্রেণিতে কারিকুলামে ক্রীড়া, সংস্কৃতি, কারিগরি বৃত্তি এবং লার্নিং উইথ হ্যাপিনেস এই চারটি নতুন বিষয় অন্তর্ভুক্ত হচ্ছে।
তিনি বলেন, কারিকুলাম চেঞ্জ করা তিন মাসে সম্ভব না। আমরা প্রথমত এটা সঠিকভাবে পরিমার্জন করে, বাস্তবসম্মতভাবে ২০২৭ এ দিচ্ছি। আর টোটাল চেঞ্জ যেটা, সেটার কাজ আমার শুরু করেছি। ২০২৮ খ্রিষ্টাব্দে আপনারা সেটা দেখতে পারবেন, এখন নয়। তবে এবারের পরিমার্জনটা খুব ভালোভাবে হচ্ছে। চারটি নতুন বই দেয়া হবে।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা বিষয়ক উপদেষ্টা মাহদী আমিন এবং প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ।
আরও উপস্থিত ছিলেন, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সচিব আবদুল খালেক, কারিগরি ও মাদরাসা শিক্ষা বিভাগের সচিব মো. দাউদ মিয়া, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদফতরের (মাউশি) মহাপরিচালক প্রফেসর ড. খান মইনুদ্দিন আল মাহমুদ সোহেল, জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ এস এম আমানুল্লাহ।



সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।