রবিবার, ৭ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম

সংসদে প্রতিশ্রুতি দেওয়ার পূর্বে যাবতীয় আনুষঙ্গিক বিষয় ‘স্টাডি’ করে তারপর দেবেন

সংবাদের আলো ডেস্ক: ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনে দেওয়া প্রতিশ্রুতি রক্ষা করতে না পারায় বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদকে ‘স্টাডি’ করার পরামর্শ দিয়েছেন জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ।

রোববার (৭ জুন) বাজেট অধিবেশনে স্পিকার বলেন, সংসদে যে প্রতিশ্রুতি দেবেন, সেটার ড্রিলিং কিংবা যাবতীয় আনুশাঙ্গিক বিষয় স্টাডি করে তারপর দেবেন

মূলত, আশুগঞ্জ সার কারখানায় গ্যাস সরবরাহ নিয়ে সংসদ সদস্য রুমিন ফারহানার এক সম্পূরক প্রশ্নে মন্ত্রীর উত্তরের পরে স্পিকার জ্বালানিমন্ত্রীর উদ্দেশে এ কথা বলেন।

সম্পূরক প্রশ্নে রুমিন ফারহানা বলেন, ‘গ্রামাঞ্চলে ১০-১২ ঘণ্টা বিদ্যুৎ থাকে না। এটাই হলো বাস্তবতা। জ্বালানিমন্ত্রী এই মহান সংসদে দাঁড়িয়ে আমাকে কথা দিয়েছিলেন যে, মে’র প্রথম দিনর মধ্যে আশুগঞ্জ ফার্টিলাইজারে গ্যাসের সংযোগ দেওয়া হবে। এরপরে আরও এক মাস তিন-চার দিন পার হয়ে গেছে, তবে এখনো আশুগঞ্জ ফার্টিলাইজারে গ্যাসের সরবরাহ আমরা পাইনি। আশুগঞ্জ সার কারখানায় কবে নাগাদ গ্যাস পাওয়া যাবে; এমন প্রশ্ন করেন এই সংসদ সদস্য।

রুমিন ফারহানার প্রশ্নের জবাবে জ্বালানিমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ বলেন, ‘১০-১২ ঘণ্টা বিদ্যুৎ থাকে না, এটার সঙ্গে আমি একমত নয়। উনি (রুমিন ফারহানা) বিদ্যুৎ চাচ্ছেন আবার উনার ফার্টিলাইজার চালাতে বলছেন। গ্যাসের তো আমাদের সংকট আছে। আমাদের বিদ্যুৎ প্ল্যান্টগুলো চালিয়ে রাখতে হচ্ছে। সে জন্য তার (রুমিন ফারহানা) ওখানে সংযোগ দিতে পারছি না। 

জ্বালানিমন্ত্রী আরও বলেন, ‘গ্যাসের অবস্থার উন্নতি হলে সরবরাহ দেওয়া হবে। গত ১৭ বছরে ড্রিলিং করা হয়নি। আমরা এসে ড্রিলিং শুরু করেছি। আশা করি, গ্যাস পাব, তারপরে আশুগঞ্জ ফার্টিলাইজারসহ সব ফার্টিলাইজারে গ্যাস সরবরাহ দিতে পারব।’

জ্বালানিমন্ত্রীর এমন বক্তব্যের পরপরই স্পিকার মন্ত্রীকে তার দেওয়া আগের প্রতিশ্রুতির কথা মনে করিয়ে দেন। বলেন, ‘মাননীয় মন্ত্রী, আপনি কিন্তু সংসদে বলেছিলেন মে’র প্রথম দিন থেকে গ্যাস যাবে। সেটি বোধ হয় পাওয়া যায়নি।’

সেজন্য, স্পিকার বলেন, ‘সংসদে যে প্রতিশ্রুতি দেবেন, সেটা ড্রিলিং বা অন্যান্য যাবতীয় আনুষঙ্গিক বিষয় ‘স্টাডি’ করে তারপরে দেবেন।’

সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

সংশ্লিষ্ট সংবাদ

এই সপ্তাহের পাঠকপ্রিয়