রবিবার, ৭ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম

আজ সংসদ খুব কালারফুল দেখাচ্ছে: স্পিকার

সংবাদের আলো ডেস্ক: আজ শুরু হয়েছে ত্রয়োদশ জাতীয় সংসদের বাজেট অধিবেশন। শুরুতেই, সংসদ সদস্যবৃন্দদের উদ্দেশে স্পিকার হাফিজ উদ্দিন বলেন, আজ সংসদ খুব কালারফুল দেখাচ্ছে। 

স্পিকার আরও বলেন, সংসদ আজ নারী সদস্যদের আগমনে পূর্ণতা পেয়েছে। তাদেরকেও আমি অভিনন্দন জানাই।

এরপরই এবিএম আশরাফ উদ্দিন নিজানকে মোনাজাত পরিচালনার জন্য আহ্বান জানান স্পিকার হাফিজ উদ্দিন।

উল্লেখ্য, গত ১২ ফেব্রুয়ারি, অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে, বিএনপি সরকার গঠনের পর এটিই সংসদের প্রথম বাজেট অধিবেশন।

রোববার (৭ জুন) বিকেল ৩টায় জাতীয় সংসদ ভবনে এই অধিবেশন শুরু হয়। অধিবেশনে আগামী ১১ জুন ২০২৬-২৭ অর্থবছরের বাজেট প্রস্তাব উপস্থাপন করবেন অর্থমন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী।

সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

সংশ্লিষ্ট সংবাদ

এই সপ্তাহের পাঠকপ্রিয়