রবিবার, ৭ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম

কামারখন্দে ১৫ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার

খাইরুল ইসলাম, কামারখন্দ (সিরাজগঞ্জ) প্রতিনিধি: সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলায় ১৫ পিস ইয়াবাসহ মো. আনারুল ইসলাম (৩২) নামে এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ। কামারখন্দ থানা সূত্রে জানা যায়, গত (৬ জুন) সন্ধ্যার দিকে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে কামারখন্দ থানা পুলিশ।

এসময় উপজেলার পরিষদ চত্বরের পূর্ব পাশের সড়ক থেকে মো. আনারুল ইসলামকে ১৫ পিস ইয়াবাসহ হাতেনাতে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত আনারুল ইসলাম উপজেলার জামতৈল মধ্যপাড়া গ্রামের আব্দুস সাত্তার প্রামানিকের ছেলে।

এ ঘটনায় তার বিরুদ্ধে কামারখন্দ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। পরে তাকে প্রয়োজনীয় পুলিশ স্কটের মাধ্যমে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়।

কামারখন্দ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাসমত আলী পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য নিশ্চিত করেছেন।

সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

সংশ্লিষ্ট সংবাদ

এই সপ্তাহের পাঠকপ্রিয়