শাহজালালে বিমানের সিটের নিচ থেকে ৯ কেজি স্বর্ণ জব্দ
সংবাদের আলো ডেস্ক: হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অভিযান চালিয়ে ফ্লাই দুবাইয়ের একটি ফ্লাইট থেকে আনুমানিক ২০ কোটি টাকা মূল্যের ৯ কেজি ৩৩ গ্রাম সোনা জব্দ করেছে ঢাকা কাস্টমস হাউস।
বুধবার (২ সেপ্টেম্বর) দিবাগত রাত ১২ টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে এ যৌথ উদ্ধার অভিযান চালানো হয়।
ঢাকা কাস্টমস হাউস সূত্রের তথ্যমতে, কাস্টমস হাউস ঢাকার একটি দল অন্যান্য গোয়েন্দা সংস্থার উপস্থিতিতে ফ্লাই দুবাইয়ের ওই ফ্লাইটে তল্লাশি চালায়। এ সময় উড়োজাহাজের একটি সিটের নিচে বিশেষ কায়দায় স্কচটেপে মোড়ানো অবস্থায় ৮০টি স্বর্ণের বার উদ্ধার করা হয়।
উদ্ধার সোনার মোট ওজন প্রায় ৯ দশমিক ৩৩ কেজি, যার বর্তমান বাজারমূল্য আনুমানিক ২০ কোটি টাকা বলে জানিয়েছে কর্তৃপক্ষ। এ ঘটনায় জড়িতদের চিহ্নিত করতে এবং আইনগত ব্যবস্থা গ্রহণের কার্যক্রম বর্তমানে চলমান রয়েছে।



সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।